ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » সেতুর নিচ থেকে গলায় শিকল বাঁধা মরদেহ উদ্ধার

সেতুর নিচ থেকে গলায় শিকল বাঁধা মরদেহ উদ্ধার


কয়রা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে ২০২৫


সেতুর নিচ থেকে গলায় শিকল বাঁধা মরদেহ উদ্ধার

খুলনা: কয়রায় গলায় শিকল বাঁধা অবস্থায় আব্দুল মজিদ সানা (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৭ মে) সকাল ৬টার দিকে পথচারীরা কয়রা সেতুর নিচে নদীর চরে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, কয়রা সেতুর নিচে একটি বাঁশের খুঁটির সঙ্গে শিকল বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরে স্থানীয়রা মরদেহটি শনাক্ত করেন। ওই ব্যক্তি উপজেলার নারায়নপুর গ্রামের মৃত মনজেল সানার ছেলে।

নিহতের ছেলে সাইদ সানা জানান, গতকাল সোমবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি তার বাবা। আজ সকালে জানতে পারেন তার বাবার মরদেহ পাওয়া গেছে।

কয়রা থানার ওসি এমদাদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৮:৩২   ৩৩৮ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● নির্বাচনে ঐক্যের বার্তা তৌহিদুল ইসলামের, মনোনয়নে গুরুত্ব পাবে তৃণমূলের মতামত
● ঝিনাইদহে সাবেক স্বামীর হাতে নারী খুন
● ভেড়ামারায় সড়ক প্রশস্ত হলেও সরেনি বিদ্যুতের খুঁটি, দুর্ভোগে চালকেরা
● ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলনবিরোধী অভিযানে জব্দ ৪ ব্যাটারি
● দর্শনায় মালবাহী ট্রেনে ডাকাতি, কুপিয়ে জখম চালক-সহকারী



আর্কাইভ