ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে রবি ফসলের বাম্পার ফলন কৃষকদের মুখে হাসি

কাউখালীতে রবি ফসলের বাম্পার ফলন কৃষকদের মুখে হাসি


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে ২০২৫


 

কাউখালীতে রবি ফসলের বাম্পার ফলন  কৃষকদের মুখে হাসি

 

পিরোজপুরের: কাউখালীতে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে ফসলের ব্যাপক উৎপাদন হয়েছে, কৃষকদের মুখে হাসি দেখা যাচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, রবি মৌসুমে গত বছরের তুলনায় এ বছরে বিভিন্ন ফসলের আবাদ তুলনামূলকভাবে বেশী হয়েছে। এ বছর প্রায় ৩১৮ হে. জমিতে বোরো ধানের আবাদ হয়েছে যা গত বছরের তুলনায় প্রায় ১৮হে. বেশী।

 

পাশাপাশি এ বছর আলুর আবাদ গত বছরের তুলনায় ৪ হে., ভূট্টা ৩০ হে., সরিষা ৪ হে. ও শাকসবজি প্রায় ৫ হে. জমিতে বেশী আবাদ হয়েছে। যার ফলে পতিত জমির পরিমান অনেকাংশে কমে এসেছে।

 চিড়াপারার কৃষক মো. ফারুক হোসেন জানান, উপজেলা কৃষি অফিসের পরামর্শে এ বছর তিনি উফশি জাতের বোরো ধান চাষ করে ব্যাপক ফলন পেয়েছেন। যার ফলে আগামীতে অত্র এলাকার অনের কৃষক বোরো ধান চাষে আগ্রহী হয়েছেন।

উপজেলার কৃষি সম্প্রসাণ অফিসার প্রদীপ কুমার হালদার বলেন, “ এ বছর রবি মৌসুমে বোরো ধানের মধ্যে উফশী জাত ব্রি ধান-৭৪ ব্রি ধান-৮৯, বিনা ধান-১০ এবং হাইব্রিড জাত SL-8H ও ব্যাবিলন-২ এর আবাদ বেশী হয়েছে। পাশাপাশি কৃষকদের উদ্ভুদ্ধ করার মাধ্যমে পূর্বের চেয়ে আরও বেশী জমিতে ফসল আবাদ করানো হয়েছে এবং এই চেষ্টা অব্যাহত রয়েছে।”

 

উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস বলেন, “ রবি মৌসুমে কাউখালী উপজেলার সকল জমি চাষের আওতায় আনার আপ্রাণ চেষ্টা করেছে উপজেলা কৃষি অফিস। যার ফলে এ বছর রবি মৌসুমে ফসল উৎপাদন গত বছরের তুলনায় অনেক বেশী হয়েছে। আমরা উপজেলার কৃষকদের ট্রেনিং ও উদ্ভুদ্ধকরণের মাধ্যমে অতিরিক্ত  রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে সুষম মাত্রায় জৈব সার ব্যবহার করার উপর জোর দিচ্ছি যাতে মাটির জৈবিক গুনাগুন অক্ষুন্ন থাকে এবং টেকসইভাবে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়।”

 

আর/এন

বাংলাদেশ সময়: ২১:২৪:১৪   ১৬২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ