ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » তাল পাড়ায় শিশুকে অমানবিক নির্যাতন

তাল পাড়ায় শিশুকে অমানবিক নির্যাতন


শামীম হাসান মিলন,চাটমোহর (পাবনা )
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে ২০২৫


তাল পাড়ায় শিশুকে অমানবিক নির্যাতন

পাবনা: বাড়ির পাশে তাল গাছে মৌসুমি ফল তাল দেখে খুব খেতে ইচ্ছে করে নয় বছর বয়সী রাকিব উদ্দিনের। তিন বছরের ইমাদুল হোসেন ও সিফাত উল্লাহ নামের দুই চাচাতো ভাইকে সঙ্গে নিয়ে গাছ থেকে তাল পাড়তে যায় শিশু রাকিব। জীবনের ঝুঁকি নিয়ে গাছে উঠে যায় রাকিব। কয়েকটা তাল পাড়ার পর খুশিতে আত্মহারা ছিল ওই তিন শিশু।

কিন্তু কিছুক্ষণের মধ্যেই খুশিতে বিষাদে পরিণত হয় ওই তিন শিশুর। হটাৎ করেই হাজির হন গাছ মালিক মির্জা মোল্লা। তাল পাড়তে দেখে গাছ থেকেঃ টেনে হিঁচড়ে নামিয়ে রাকিবকে মাটিতে ফেলে মুখে, বুকে ও গলায় পা তুলে দিয়ে মাটির সাথে চেপে ধরে ও লাথি মারতে থাকে গাছ মালিক। শিশুটি (রাকিব) বার বার আকুতি জানালেও মন গলেনি গাছ মালিক মির্জা মোল্লা। উল্টো তার হাতে থাকা দা দিয়ে কোপানোর চেষ্টা করে সে।

কোনোক্রমে সেখান থেকে রাকিব ও তার দুই চাচাতো ভাই বেঁচে ফেরে। এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামে।

গত বুধবার (২১ মে) ঘটনাটি ঘটলেও জানাজানি হয় সোমবার। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জানতে পারে ওই তিন শিশুর পরিবারও।এমন অমানবিক ঘটনায় পুরো উপজেলা জুড়ে বইছে নিন্দার ঝড়।

এদিকে এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকে এলাকা থেকে পালিয়ে গেছেন অভিযুক্ত গোপালনগর গ্রামের কোবাদ মোল্লার ছেলে মির্জা মোল্লা সোমবার রাতে গাছ মালিক লতিফ মির্জার বিরুদ্ধে ফরিদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন অমানবিক নির্যাতনের শিকার শিশুটির পরিবার।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর শিশুটির পরিবার জানতে পারে বিষয়টি। পরে ভুক্তভোগী শিশুর বাবা জাফর প্রামানিক বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামী মির্জা মোল্লা পলাতক রয়েছে। আসামী গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২৬:৩৬   ২৪৯ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ