ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » রাজারহাটে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করনে ইসলামিক রিলিফের সভা

রাজারহাটে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করনে ইসলামিক রিলিফের সভা


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে ২০২৫


 রাজারহাটে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করনে ইসলামিক রিলিফের সভা

কুড়িগ্রাম: রাজারহাটে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করনের লক্ষে দীপ্ত ও প্রগতি মহিলা সমবায় সমিতির দুস্থ-অসহায় নারীদের নিয়ে বার্ষিক সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির পূর্ণ গঠন বিষয়ক সভা করেছে ইসলামিক রিলিফের বাংলাদেশ। মঙ্গলবার সকালে উপজেলা মডেল মসজিদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রকল্প কর্মকর্তা মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান। এতে বিশেষ অতিথি হিসেবে কুড়িগ্রাম জেলা সমবায় কর্মকর্তা আতিকুর রহমান,ইসলামিক রিলিফ বাংলাদেশ এর প্রকল্প ব্যবস্থাপক ড.কামরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন রাজারহাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বক্তব্য দেন। পরে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর পক্ষ থেকে সাংবাদিকদের নিম্নোক্ত তথ্য প্রদান করা হয়।
যে উদ্দেশ্যে কাজ করা হয় :
ক) আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যামে সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করা।
খ) পারস্পারিক সহযোগীর মাধ্যমে সদস্যদের স্থায়িত্বশীল উন্নয়ন নিশ্চিত করা।
গ) সমাজিক নিরাপত্তা বলয় তৈরী ও সমুন্নীত সমাধান তৈরীর পথ সুগম করা।
ঘ) সদস্যদের সামাজিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে কাজ করা।
ঙ) সরকারী ও বেসরকারী বিভিন্ন সংস্থার সাথে সুসম্পর্ক তৈরী ও সদস্যদের অধিকার আদায়ে কাজ করা।

প্রগতি মহিলা সমবায় সমিতির কার্যক্রম সমূহ:-
১.সমবায় সমিতির আওয়াতাধীন দল সমূহকে তদারকি করা।
২. সমবায় সমিতির ব্যাবসা ও আয় বর্ধন মূলক কর্মসূচির তদারকি করা।
৩. সদস্য ও সদস্যের পরিবারের মাঝে আয়বৃদ্ধিমূলক কর্মকান্ত পরিচালনার মাধ্যমে অতি গরীব পরিবারের আর্থিক ব্যবস্থার ইতিবাচক পরিবর্তন।
৪. সরকারের বিচ্ছিন্ন সেবাদানকারী অফিস/প্রতিষ্ঠান এবং অফিস প্রধানদের সহিত নিয়মিত যোগাযোগের মাধ্যমে সরকারী সেবা পাইয়া দেবার ব্যাবস্থা করে দেয়া।
৫। অতি দরিদ্র পরিবারের সদস্যদের শিক্ষা ভাতা, চকিৎসা ভাতা ও অগ্নিদূর্ঘটনায় এককালীন সহযোগীতা প্রদান।
৬. অতি দরিদ্র পরিবারে উপার্জনকারী সদস্যদের মৃত্যু জনিত এককালীন সহযোগীতা প্রদান।
৭.বাল্যবিবাহ,যৌতুক প্রতিরোধ,নারী নির্যাতন,শিশুশ্রম প্রতিরোধ,মাদকের কুফল, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যাবহার,নিরাপদ পানি পান ও অন্যান্য সচেতনতামূলক বিষয়ে কমিউনিটি পর্যায়ে সেশন পরিচালনা করা।
৮. সমিতির দল নেতাদের গ্রুপ পরিচালনার বিষয়ে নেতৃত্ব ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ।
আয়ের উৎস :- সদস্যদের সঞ্চয়,শেয়ার বিক্রয়,তাকাফুল ফান্ড আদায়,ব্যবসা হতে লাভ এবং ইসলামিক রিলিফের অনুদান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩২:৩৫   ২১৭ বার পঠিত  |         







রংপুর থেকে আরও...


পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন
ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু
উলিপুরে জলবায়ু ন্যায্যতা ও কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা
পীরগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা
উলিপুরে বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন



আর্কাইভ