ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » খালে অবৈধভাবে স্থাপনা নির্মাণের দায়ে এক ব্যক্তিকে জরিমানা

খালে অবৈধভাবে স্থাপনা নির্মাণের দায়ে এক ব্যক্তিকে জরিমানা


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে ২০২৫


খালে অবৈধভাবে স্থাপনা নির্মাণের দায়ে এক ব্যক্তিকে জরিমানা

পটুয়াখালী: কলাপাড়ায় প্রবাহমান খালে অবৈধভাবে স্থাপনা নির্মাণের দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।

অভিযুক্ত মো. মিলন হোসেন নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারায় এই শাস্তি প্রদান করা হয়।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে পৌরসভার রহমতপুর এলাকায় এই দণ্ডাদেশ কার্যকর করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

উল্লেখ্য, অভিযুক্ত ব্যক্তি রহমতপুর এলাকায় সরকারি খালের উপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছিলেন। প্রশাসনের পক্ষ থেকে পূর্বে তাকে স্থাপনা অপসারণের জন্য নোটিশ দেওয়া হলেও তিনি তা অমান্য করেন। পরে জেলা প্রশাসনের নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসীন সাদেক বলেন, “সরকারি খাল-বিল ও জলাশয় কোনোভাবেই দখল করা যাবে না। এ ধরনের দখলদারিত্বের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।” খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা সরিয়ে পূর্বের প্রবাহ পুনরুদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫০:২৪   ১৪৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ