ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » নীলফামারী পৌরসভাকে নীলরঙে সজ্জিত করা হবে: জেলা প্রশাসক

নীলফামারী পৌরসভাকে নীলরঙে সজ্জিত করা হবে: জেলা প্রশাসক


এন.এম হামিদী,( নীলফামারী )
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে ২০২৫


নীলফামারী পৌরসভাকে নীলরঙে সজ্জিত করা হবে: জেলা প্রশাসক

রংপুর: নীলফামারী পৌরসভাকে নীল রঙে সজ্জিত করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নায়িরুজ্জামান।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নীলফামারী পৌরসভাকে ব্লু-সিটিতে রুপান্তর করার জন্য আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,“নীলফামারী পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও নান্দনিক শহরে রূপান্তরের লক্ষ্যে আমরা ব্লু-সিটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছি। শহরের প্রতিটি সড়কের পার্শ্বের দেয়াল ও স্থাপনাকে নীল রঙে সাজানো হবে, যাতে করে শহরের নিজস্ব পরিচিতি গড়ে ওঠে। শুধু রঙ নয়, শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য বৃক্ষরোপণসহ নানা পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করা হবে। এই কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করছি।”
মতবিনিময় সভায় পৌর প্রশাসক মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সাধারন সম্পাদক জহুরুল আলম, জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম, কর্মপরিষদ সদস্য মনিরুজ্জামান মন্টু, জেলা আইনজীবী সমিতির সভাপতি আল ফারুক আব্দুল লতিফ, জেলা মহিলাদলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান আশিক প্রমূখ। এসময় পৌর এলাকাকে ব্লু-সিটিতে রুপান্তর করতে নানা ধরনের পরামর্শ দেন বক্তারা।
পৌর প্রশাসক মো. সাইদুল ইসলাম বলেন, “ডিসি স্যারের দিকনির্দেশনায় আমরা নীলফামারী পৌরসভাকে নীল রঙে সাজানোর কাজ অতি শীঘ্রই শুরু করবো। এই উদ্যোগে পৌরসভা প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। আমরা বিশ্বাস করি, শহরের সৌন্দর্য বৃদ্ধিও ফলে নাগরিকদের গর্বের উৎস হয়ে উঠবে এটি।”
মতবিনিময় সভা শেষে একই স্থানে সংবাদকর্মীদের নিয়ে ভূমি মেলার কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, তিন দিনব্যাপী ভূমি মেলায় জেলায় কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী, ভূমি সেবা সম্পর্কিত অডিও-ভিডিও প্রচার, গণশুনানী, কৃষি খাস জমি বন্দোবস্ত, লিফলেট বিতরণ ও ভূমি বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান সহ ১৭৯ টি নামজারীর আবেদন করা হয়। এছাড়াও ১৭টি এল.এ কেসের মাধ্যমে ৫ কোটি ৩০ লাখ ৭ হাজার ৭৯৫টাকার চেক বিতরন এবং সাধারন ও সংস্থার ৫লাখ ৩২ হাজার ৩০৫ টাকার ভূমি উন্নয়ন কর আদায় করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৪:১৯   ২০২ বার পঠিত  |      







রংপুর থেকে আরও...


ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
উলিপুরে বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ
উলিপুরে শ্রমিক হামিদুল হত্যার আসামী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ডিমলায় কাঠের সাঁকো ভেঙ্গে পড়ে আহত জামায়াত নেতা-কর্মী



আর্কাইভ