ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কোটি টাকার রাস্তার কাজে নিম্মমানে ইটের খোয়া

কোটি টাকার রাস্তার কাজে নিম্মমানে ইটের খোয়া


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে ২০২৫


কোটি টাকার রাস্তার কাজে নিম্মমানে ইটের খোয়া

টাঙ্গাইল: ভূঞাপুরে ১ কোটি ২ লাখ টাকার রাস্তার কাজে নিম্মমানের ইটের গুঁড়া-খোয়া ব্যবহার ও কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। কাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

জানা যায়, উপজেলার মাটিকাটা মসজিদ থেকে রুহুলী আজগর মেম্বারের বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা পাকাকরণের জন্য ২০২৩ সালের মার্চে কার্যাদেশ পায় মেসার্স কে এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজটি ২০২৪ সালের মার্চে শেষ হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠান সম্পন্ন করতে পারেনি।

এরপর ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজের মেয়াদ বৃদ্ধির মাধ্যমে চলতি বছরে কাজ শুরু করে। কাজটির শুরুতেই নি¤œমানের ইটের গুঁড়া ব্যবহার করায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। পরে উপজেলা প্রকৌশলী দপ্তর থেকে ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে পুনরায় সঠিকভাবে কাজের নির্দেশ দেয়।

রুহুলী ও মাটিকাটা গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, কাজের শুরুতেই নিম্মমানের ইটের গুঁড়া রাস্তায় ব্যবহার করে। পরে বিষয়টি উপজেলা প্রকৌশলী অফিসকে অবগত করলে তারা নিম্মমানের কাজে সত্যতার প্রমাণ পায়। পরে ঠিকাদারকে ওই খোয়া সরিয়ে ভালো খোয়া ব্যবহার করতে বলেন।

এ ব্যাপারে মেসার্স কে এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী কৃষ্ণ ভৌমিক বলেন, কাজের শুরুতে রাস্তার কিছু কিছু জায়গায় যে ইটের খোয়া ব্যবহার করা হয়েছিল সেগুলো সরিয়ে পুনরায় নতুন খোয়া ব্যবহার করা হয়েছে।

উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফ জানান, কাজেরর শুরু নিম্মমানের খোয়া ব্যবহার করেছিল ঠিকাদার। পরে আমরা সেই খোয়া সরিয়ে ভালো মানের খোয়া ব্যবহাররের জন্য ঠিকাদারকে নির্দেশ দেয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলামকে একাধিবার মুঠোফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু আবদুল্লাহ খান বলেন, খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০১:১১   ১২৮ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ