ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে স্বচ্ছতা নিশ্চিতে ভিডব্লিউবি’র উপকারভোগী যাচাই-বাচাই

লালমোহনে স্বচ্ছতা নিশ্চিতে ভিডব্লিউবি’র উপকারভোগী যাচাই-বাচাই


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ মে ২০২৫


লালমোহনে স্বচ্ছতা নিশ্চিতে ভিডব্লিউবি’র উপকারভোগী যাচাই-বাচাই

ভোলা: লালমোহন উপজেলায় স্বচ্ছতা নিশ্চিতের লক্ষে প্রকাশ্যে ভালনারেবল উইমেন বেনিফিটের (ভিডব্লিউবি) উপকারভোগী যাচাই-বাচাই করা হয়েছে। বুধবার সকালে মহিলা বিষয়ক অধিদফতরের আওতাধীন উপজেলার লালমোহন ইউনিয়নের আবেদনকারীদের মধ্যে প্রকৃত উপকারভোগী নির্ধারণের লক্ষে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ যাচাই-বাচাই কার্যক্রম পরিচালনা করা হয়।
এ যাচাই-বাচাইয়ের মাধ্যমে দারিদ্রতা ও অস্বচ্ছলতা বিবেচনা করে ২০২৫-২০২৬ চক্রের জন্য ওই ইউনিয়নের ১৭০জন উপকারভোগী নির্ধারণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ।
এ ছাড়াও এ যাচাই-বাচাই কার্যক্রমে লালমোহন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, লালমোহন ইউনিয়ন পরিষদের সচিব মো. আশরাফ উদ্দিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০২:৩৩   ২৬৮ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ