ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » বিপুল পরিমান সিম ও মোবাইলসহ অনলাইন জুয়ারী গ্রেফতার

বিপুল পরিমান সিম ও মোবাইলসহ অনলাইন জুয়ারী গ্রেফতার


এন.এম হামিদী,( নীলফামারী )
প্রকাশ: বুধবার, ২৮ মে ২০২৫


বিপুল পরিমান সিম ও মোবাইলসহ অনলাইন জুয়ারী গ্রেফতার

রংপুর: নীলফামারীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নীলফামারী পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খাঁনের দিক নির্দেশনা ও ডিবি ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আকতার হোসেন এর নেতৃত্বে ০১ টি চৌকস টিম জলঢাকা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
গত ২৭ মে রাত সারে এগারোটার দিকে এ অভিযান পরিচালিত হয়।
এ অভিযানে নীলফামারী জেলার জলঢাকা পৌরসভার ৮নং ওযার্ডের দক্ষিণ চেরেঙ্গা এলাকার দিনেশ চন্দ্র রায়ের ছেলে আসামী মিঠু চন্দ্র রায় (২৭) এর কাছে বিভিন্ন অপারেটরের ১১২ টি সিম, ০২ টি অ্যান্ড্রয়েড ফোন, ০১ টি বাটন ফোন, ০১ টি পেনড্রাইভ এবং ০১ টি হেড ফোনসহ জুয়া ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন পিন নম্বর পাওয়া যায়।
পুলিশ সুত্রে জানা যায়, আসামী জব্দকৃত সিম এর সাহায্যে বিভিন্ন এ্যাপস এর মাধ্যমে তার সহযোগী আসামীদের সহায়তায় সহজ-সরল মানুষের নিকট হতে প্রতারনার মাধ্যমে বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ প্রভৃতি) এর মাধ্যমে টাকা গ্রহণ করে উক্ত টাকা দিয়ে অজ্ঞাতনামা আসামীদের সহায়তায় অনলাইনে জুয়া খেলে থাকে। অনলাইনে জুয়া/ক্যাসিনো ও প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতকারী চক্রের অন্যান্য সদস্যকে গ্রেফতারের লক্ষে পুলিশি অভিযান অব্যাহত আছে বলে জানায় নীলফামারী জেলা পুলিশ ।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জলঢাকা থানায় পেনাল কোড ৪০৬/৪২০/৩৪ তৎসহ সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ৩১/৩২/৩৩ ধারা মোতাবেক মামলা রুজু প্রক্রিয়াধীন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৮:৫৯   ২৯২ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ