ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ভোলা-৩ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী নিজামুল হক নাইম

ভোলা-৩ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী নিজামুল হক নাইম


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: বুধবার, ২৮ মে ২০২৫


ভোলা-৩ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী নিজামুল হক নাইম

বরিশাল: ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর সমর্থিত প্রার্থী হলেন সদ্য নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টি (বিডিপি)র কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাইম। আসন্ন জাতীয় নির্বাচনে নিজামুল হক নাইমকে বুধবার আনুষ্ঠানিক প্রার্থী হিসেবে ঘোষণা করে পরিচয় করিয়ে দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা ও বরিশাল অঞ্চল টিম সদস্য একেএম ফখরুদ্দিন খান রাজী। লালমোহন রমাগঞ্জ ইউনিয়নের সন্তান নিজামুল হক নাইম উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক এর ছোট ভাই।

বুধবার বিকেলে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে জামায়াত সমর্থিত প্রার্থী ঘোষণা ও সদ্য মুক্তিপাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম এর মুক্তি উপলক্ষ্যে আলোচনা ও দোয়া অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য একেএম ফখরুদ্দিন খান রাজী বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশে মানুষের কল্যাণে রাজনীতি করে।

তথাকথিত ক্ষমতার জন্য জামায়াতে ইসলামী রাজনীতি করে না। নতুন বাংলাদেশ ও মানবিক বাংলাদেশ দেখতে চায় নতুন প্রজন্মের মানুষ, বৈষম্যমুক্ত বাংলাদেশ দেখতে চায়। সেই বাংলাদেশ গড়ার জন্য মাষ্টারমাইন্ড হচ্ছে ইসলামী ছাত্রশিবির। ৫ অগস্ট সকল শাহাদাৎবরণকারীদের স্যালুট জানিয়ে তিনি আরো বলেন, ৫ আগস্ট আমাদের গণতন্ত্রের বিপ্লব হয়েছে, কিন্তু ইসলামের বিপ্লব সাধিত হয়নি। আমরা গণতন্ত্ররে বিপ্লবের মাধ্যমে ইসলামি বিপ্লব সাধন করতে চাই। ইসলামি বিপ্লবই পরকালের মুক্তির পথ।

জামায়াতের ভোলা জেলার সহ-সেক্রেটারী মাওঃ মো. আখতার উল্যাহর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সেক্রেটারী মো. হারুনুর রশিদ, লালমোহন উপজেলা আমির মাও. আব্দুল হক প্রমূখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৭:২৩   ৩১৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ