ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় হতদরিদ্র জেলেদের মাঝে গরুর বাছুর বিতরণ

ভেড়ামারায় হতদরিদ্র জেলেদের মাঝে গরুর বাছুর বিতরণ


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ মে ২০২৫


ভেড়ামারায় হতদরিদ্র জেলেদের মাঝে গরুর বাছুর বিতরণ

কুষ্টিয়া: ভেড়ামারায় হতদরিদ্র ৩২ জন জেলেদের মাঝে বকনা গরুর বাছুর বিতরণ করা হয়েছে। করলে জাটকা সংরক্ষণ বাড়বে ইলিশের উৎপাদন এই স্লোগানকে সামনে রেখে ২০২৪-২৫ অর্থ বছরে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে বুধবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ চত্বরের মৎস্য অফিসের সামনে ৩২ জন হতদরিদ্র জেলেদের হাতে বকনা গরুর বাছুর গরু তুলে দেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসাইন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মি শিরিন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা, সহ সরকারি কর্মকর্তা ও হতদরিদ্র জেলেরা উপস্থিত ছিলেন। গরুর বাছুর পেয়ে খুশি উপজেলা নদীপাড়ের হতদরিদ্র এসব মৎস্যচাষিরা।

উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মি শিরিন বলেন, ইলিশ মাছ প্রজননের সময় নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকায় ওই সময় হতদরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য সরকারের এ উদ্যোগ গ্রহণ করেছেন। উপজেলার হতদরিদ্র ৩২ জন জেলেদের সনাক্ত করে তাদের প্রতিজনকে একটি করে মোট ৩২ টি বকনা গরুর বাছুর দেয়া হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫০:৩৬   ১৯৩ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল
ভুয়া তালাকনামায় বিয়ে,কাজীর বিরুদ্ধে আদালতে মামলা
মহম্মদপুরে শিশুকে ধর্ষণ চেষ্টা,অভিযুক্ত আটক
বিএনপির নেতার ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের বোমা ও গুলি নিক্ষেপ,আহত ১
ভেড়ামারা দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা



আর্কাইভ