ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পবিপ্রবিতে দেয়াল ধসে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

পবিপ্রবিতে দেয়াল ধসে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ২৮ মে ২০২৫


পবিপ্রবিতে দেয়াল ধসে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বরিশাল: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে( পবিপ্রবি) দেয়াল ধসে মোঃ রাফি (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ২৮ মে ( বুধবার) দুপুর সাড়ে বারেটার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এ ঘটনা ঘটে। সে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জব্বার খানের ছেলে।
জানাগেছে রাফি প্রতিদিনের ন্যায় সকালে পবিপ্রবি তে পানির লাইনের (প্লাম্বিং) এর কাজ করতে গিয়ে উপরের দেয়াল ধ্বসে মাথার উপরে চাপা পড়ে । বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দিলে বেলা দুইটার দিকে উদ্ধার করে দুমকী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন ।
পটুয়াখালী ভায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের প্রধান দেওয়ান মো. রাজিব জানান, দেয়ালটি অরক্ষিত ছিলো এবং দেয়ালে ব্যহৃত নির্মাণ সামগ্রী যথেষ্ট দূর্বল ছিলো যে কারণেই উপর থেকে দেয়ালটি ধ্বসে পরে।
এবিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান আমির বিল্ডার্সের সত্ত্বাধিকারী আমির হোসেনে জানান, তিনি বিষয়টি জেনেছেন। নিরাপত্তা সামগ্রী ছাড়া কাজ করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমাদের প্রতিষ্ঠানের যেমন দায়ভার রয়েছে তেমনি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের দায়ভার রয়েছে।
পবিপ্রবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইউনুছ শরীফের ব্যক্তিগত নাম্বারে যোগাযোগ করলে তিনি পরে কথা বলবেন বলে জানিয়েছেন।
দুমকী থানার এসআই সজিব জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় একজন নির্মাণ শ্রমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ থানায় নিয়ে আসা হয়েছে। মৃতের নির্ভরযোগ্য অভিভাবকের সাথে আলাপ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
পবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ড. ইখতিয়ারউদ্দিন জানান, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২৪:১৩   ৩২৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ