ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে প্রাথমিক সহকারী শিক্ষকদের ৩ দফা দাবিতে সভা

লালমোহনে প্রাথমিক সহকারী শিক্ষকদের ৩ দফা দাবিতে সভা


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ মে ২০২৫


লালমোহনে প্রাথমিক সহকারী শিক্ষকদের ৩ দফা দাবিতে সভা

ভোলা: লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮মে) বিকালে লালমোহন উপজেলার সহকারী শিক্ষকদের আয়োজনে লালমোহন হাই স্কুল সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সহকারী শিক্ষক মো. ছালাউদ্দিনের সভাপতিত্বে ও এ.কে.এম. আইউব খানের সঞ্চালনায় এসময় বক্তব্য প্রদান করেন, আবদুল্লাহ আল মামুন মিলন, মো. আলাউদ্দিন হাওলাদার,আবদুর রহিম নোমান, নাজনুর লিনাসহ আরও অনেকে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত সহকারী শিক্ষকবৃন্দ।

এসময় বক্তারা বলেন, আমাদের সহকারী শিক্ষকদের দ্রুত ১১ তম গ্রেড বাস্তবায়ন, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড, ১০০% পদোন্নতি বাস্তবায়ন করতে হবে।

২০১৫ সালের বেতন স্কেল ও বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শিক্ষকদের স্বাভাবিক জীবনমান বজায় রাখতে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১১ গ্রেডে উন্নীত করার মাধ্যমে এর কিছুটা সমাধান সম্ভব।

১১ গ্রেড চাওয়ার যুক্তি তুলে ধরে শিক্ষকরা বলেন, এইচএসসি ও ডিপ্লোমা যোগ্যতায় নার্স ১০ম গ্রেড, এসএসসি ও ৪ বছরের ডিপ্লোমা যোগ্যতায় উপ-সহকারী কৃষি অফিসার ১০ম গ্রেড, বাংলাদেশ পুলিশের এসআইতে স্নাতক যোগ্যতায় ১০ম গ্রেড, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তারা একই শিক্ষাগত যোগ্যতায় ১০ম গ্রেড পেলেও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা বেতন বৈষম্যের শিকার। আমরা চাই এ বৈষম্যের দ্রুত অবসান হোক।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১৯:৫৭   ২৪৮ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ