ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ফুলবাড়ীতে শতবর্ষী কবরস্থান রক্ষার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ফুলবাড়ীতে শতবর্ষী কবরস্থান রক্ষার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: বুধবার, ২৮ মে ২০২৫


ফুলবাড়ীতে শতবর্ষী কবরস্থান রক্ষার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

দিনাজপুর: ফুলবাড়ীতে শতবর্ষী করবস্থান রক্ষার দাবিতে আজ বুধবার (২৮ মে) ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকার নারী ও পুরুষ।

দিনাজপুর-ফুরবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌরশহরস্থ ঢাকা মোড় এলাকায় পূর্ব গৌরীপাড়া গ্রামের একমাত্র শতবর্ষী করবস্থান রক্ষার দাবিতে সকাল ১০ টা থেকে সকার ১১ টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

পূর্ব গৌরীপাড়া করবস্থান কমিটির সবাপতি শফিকুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও করবস্থান কমিটির উপদেষ্টা নাজমুল হক মাজিম, মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, , কবরস্থান কমিটির সহ-সভাপতি হানিফ মণ্ডল ও মেহেরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম, আজহার আলী, মোমিনুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, এক শতাব্দী পুরোনো এই কবরস্থানে এলাকাবাসীর প্রিয়জন ও পূর্বপুরুষরা চিরনিদ্রায় শায়িত। এটি শুধু একটি কবরস্থান নয়, এটি এলাকাবাসীর আবেগ, ইতিহাস ও বিশ্বাসের অংশ। অথচ স¤প্রতি একটি প্রভাবশালী মহল কবরস্থানের একটি অংশ দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে। কবরস্থানের এক ইঞ্চি জমিও দখল হতে দেওয়া হবে না। প্রয়োজনে বড় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আমরা পূর্বপুরুষদের সম্মান রক্ষায় একচুলও পিছু হটবো না।

বক্তারা কবরস্থানের সীমানা নির্ধারণ, সরকারি খতিয়ানভুক্তকরণ এবং দখলচেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১৫:৪১   ২২১ বার পঠিত  |         







রংপুর থেকে আরও...


ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
উলিপুরে বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ
উলিপুরে শ্রমিক হামিদুল হত্যার আসামী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ডিমলায় কাঠের সাঁকো ভেঙ্গে পড়ে আহত জামায়াত নেতা-কর্মী



আর্কাইভ