ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু

মধ্যনগরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু


সানোয়ার হোসেন,মধ্যনগর ( সুনামগঞ্জ )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫


মধ্যনগরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু

সুনামগঞ্জ: ”অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যায় গ্রাম আদালতে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের মধ্যনগরে ইউনিয়ন পরিষদ সদস্যদের নিয়ে ৪ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের আর্থিক ও কারিগরি সহযোগিতায় পরিচালিত বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ইউনিয়ন পরিষদ সদস্যদের নিয়ে ২ ব্যাচে ৪ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়।

সোমবার ২৯ মে সকাল ১০ টায় উপজেলার মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যায়ল মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।

প্রথম ব্যাচে বংশীকুন্ডা উত্তর ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্যগণ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। দ্বিতীয় ব্যাচে মধ্যনগর ও চামরদানী ইউনিয়নের প্রশিক্ষণ শুরু হবে এটি ৩০ মে শুরু হয়ে ৩১ মে পর্যন্ত শেষ হবে।

কোর্স কো-অর্ডিনেটর ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উজ্জ্বল রায়। রিসোর্স পারসন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ও তৌফিক আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)উপজেলা সমন্বয়কারী মোর্শেদ আলম।

এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হল গ্রামের অসহায়, দরিদ্র, ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষজন যারা থানায় বা কোর্টে গিয়ে মামলা করতে সামর্থ্যহীন বা অপারগ তারা যেন গ্রাম আদালতে আসেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৯:০৪   ২১৯ বার পঠিত  | ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর



আর্কাইভ