ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় অবৈধ দোকান ঘর ভেঙে দিলেন রেল কর্তৃপক্ষ

ভেড়ামারায় অবৈধ দোকান ঘর ভেঙে দিলেন রেল কর্তৃপক্ষ


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ মে ২০২৫


ভেড়ামারায় অবৈধ দোকান ঘর ভেঙে দিলেন রেল কর্তৃপক্ষ

কুষ্টিয়া: ভেড়ামারায় রেলওয়ে জায়গাতে অবৈধ দোকান ঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিলেন রেলওয়ে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল ১১ টার সময় ভেড়ামারা কোচ স্ট্যান্ডের সামনে, রেললাইনের পাশে ও রেল স্টেশনের উত্তর পাশে রেলওয়ে জায়গাতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাকা বাড়ী ও দোকান ঘর নির্মাণ করে বসবাস ও ব্যবসা চালিয়ে আসছিলেন। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম এর সহযোগিতায় রেললাইনের পাশে অবস্থিত অবৈধ পাকা দোকান ঘর উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
উল্লেখ্য এর আগে এইসব দোকান ঘরের মালিকদেরকে বাংলাদেশ রেলওয়ে কাছ থেকে জমি লিজ গ্রহণ করে দোকান ঘর নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছিলেন। রেলওয়ের সৌন্দর্য বৃদ্ধি ও রেলওয়ে নিরাপত্তার জন্য সমস্ত দোকান ঘরের লিজ বাতিল করে। রেলের সম্পত্তির ওপর যেসব দোকান ঘর আছে ভেঙে ফেলার জন্য রেলওয়ে পাকশি কর্তৃপক্ষ থেকে তিন মাস আগে নোটিশ জারি করে পরবর্তীতে মাইকিং করে দোকান ভাঙ্গার ডিমার্গ্রেশন দেয়া হলেও দোকান মালিকগণ কোন কর্ণপাত করে না। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে রেলওয়ে কর্তৃপক্ষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সম্মুখে বুলডোজার দিয়ে অবৈধ দোকান ঘর গুঁড়িয়ে দেন।
এ সময় বাংলাদেশ রেলওয়ে পাকশি ভু- সম্পত্তি কর্মকর্তা আরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, ভেড়ামারা প্ল্যাটফর্মের সামনে ৩ হাজার ফুট জায়গা বর্ধিতকরণের কাজ চলছে। রেল লাইনের জায়গাতে দুই পাশে তার কাটা বেড়া দেওয়ার জন্য কাজ চলমান রয়েছে। রেলের নিরাপত্তার জন্য ও রেলওয়ের যাত্রীদের নিরাপত্তা দেওয়ার জন্য। রেলগাড়ি নির্বিঘ্নে চলাফেরা করা রেলের কার্যক্রম গতিশীল করার জন্য এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে আজকের এই উচ্ছেদ অভিযান চলছে। এই ধরনের অভিযান চলমান থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, জাহিদ হাসান নির্বাহী ম্যাজিস্ট্রেট কুষ্টিয়া, রেলওয়ের ফিল্ড কানুনগো রাজিবুজ্জামান সহ ভেড়ামারা থানা পুলিশ, রেল পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:৪৬:২৩   ২৫৫ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ