ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সুজানগর পৌরসভায় প্রস্তুতিমূলক সভা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সুজানগর পৌরসভায় প্রস্তুতিমূলক সভা


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: শুক্রবার, ৩০ মে ২০২৫


পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সুজানগর পৌরসভায় প্রস্তুতিমূলক সভা

পাবনা: পবিত্র ঈদুল আযহা উদযাপনে সুজানগরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সুজানগর পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার দুপুর ৩টায় পৌরসভার সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সুজানগর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদেও সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) হেদায়েতুল হকের সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম বাবু খান, শহিদুল ইসলাম দায়েন, সাবেক পৌর কাউন্সিলর মোস্তাক আহম্মেদ, ওয়ালিউল্লাহ বিশ্বাস প্রমুখ।পবিত্র ঈদুল আযহায় উপলক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে পশুহাট ব্যবস্থাপনা ,ঈদের দিন নিদিষ্ট স্থানে পশু কোরবানী সেই সাথে চামড়া সংরক্ষণ ও বর্জ্য অপসারণ করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয় এবং পৌরসভা কর্তৃপক্ষ বর্জ্য পরিষ্কারের বিষয়ে ব্যবস্থা নেবে বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।
কোরবানির ঈদে পৌর শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে সুজানগর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, সামনে কোরবানি ঈদ,কোরবানি ঈদ পরবর্তী পৌরবাসীকে বসবাসের উপযোগী করার জন্য গুরু দায়িত্ব আমাদের ওপর আপনাদের ওপর বর্তায়।

পৌর শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য যার যার যে কাজ আছে সেটি সবাই করবেন। সরকারের গাফিলতির কারণে পৌরবাসির যাতে কোন কষ্ট না হয়। এটা আমি আশা রাখি। এ সময় সুজানগর পৌর কেন্দ্রীয় ঈদগা (সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে) সকাল ৮টায় পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:৫১:০৭   ২৭১ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম
সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন



আর্কাইভ