ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে বৃষ্টি ও জোয়ারের পানিতে কাউখালীর নিম্নাঞ্চল প্লাবিত

ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে বৃষ্টি ও জোয়ারের পানিতে কাউখালীর নিম্নাঞ্চল প্লাবিত


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ মে ২০২৫


 

 ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে বৃষ্টি ও জোয়ারের পানিতে কাউখালীর নিম্নাঞ্চল প্লাবিত

পিরোজপুর: বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় পিরোজপুরের কাউখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।পাশাপাশি শহরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ করার কারণে সহজে পানি নামছে না। এতে জনগণের দুর্ভোগ আরো বাড়িয়ে দেয়।  উপজেলা শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও কাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের অংশ জলাবদ্ধতা লেগেই থাকে। পানি নামাবার ব্যবস্থা গ্রহণ করা জরুরী হয়ে পড়েছে। অত্র প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের ক্লাস করতে খুবই সমস্যা হচ্ছে। একদিকে জলাবদ্ধতা অন্যদিকে মশা মাছি ও সাপের আতঙ্ক থাকে এলাকাবাসী।

টানা বৃষ্টিপাতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন উপজেলার সাধারণ মানুষ, ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। ‎ভারী বৃষ্টিতে কাউখালীর সন্ধ্যা, কচা, কালিগঙ্গা নদীর তীরবর্তী এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে এখনো ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

‎উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতি গ্রামের বাসিন্দা শামসুল হক বলেন, কচা ও সন্ধ্যা নদীর তীরবর্তী এলাকায় হাজারো পরিবারের বসবাস। সাগরে নিম্নচাপ হলেই এ এলাকার মানুষের চিন্তা বাড়ে। রাত থেকে শুরু হওয়ায় বৃষ্টির পানিতে আশপাশ তলিয়ে গেছে। জোয়ারের পানি উঠলে বিপদ বেড়ে যায়। রাতের জোয়ারে অনেক পানি ঘটেছে, আমরা আতঙ্কের ভিতর ছিলাম।

‎সদর ইউনিয়নের বিড়ালজুরি গ্রামের সাইফুল্লাহ মনির বলেন, সাগরের নিম্নচাপের প্রভাবে সন্ধ্যা নদীর জোয়ারের পানিতে ও বৃষ্টির কারনে নদীর পাড়ের আশপাশের তলিয়ে গেছে। বৃষ্টির কারনে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না।

‎রিক্সা চালক লিটন বলেন, বৃষ্টির কারনে রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে আমাদের চলাচলে অনেক সমস্যা হচ্ছে। বিশেষকরে রাস্তায় পানি থাকায় রিকশা গাড়ি খানাখন্দে পড়ে দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন, আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং জরুরি খাদ্য সহায়তার ব্যবস্থা আছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় আমাদের সতর্কতা আরো বেড়ে যায়। জনগণের নিরাপত্তার দেওয়ার জন্য টহল জোরদার করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসার সোমা রানি দাস জানান, এখন পর্যন্ত যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে ফসলের তেমন কোন ক্ষতি হয়নি। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করছেন।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৭:৪১:৪২   ২৯৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ