ঢাকা    সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• কুমিল্লায় সিএনজি স্টেশনে আগুন, আহত ফায়ার ফাইটার • যৌন নিপীড়নের মামলায় ফ্লোরেন্স পিউয়ের প্রতিবাদ, ইনস্টাগ্রাম পোস্ট আটকে দেওয়ার অভিযোগ • স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠান বিধ্বস্ত: জামায়াত আমির • আখতারুজ্জামানের জামিন না পাওয়ায় সরকারের হস্তক্ষেপের অভিযোগ পরওয়ারের • আগৈলঝাড়ায় স্কুল-মন্দিরের রাস্তার ৫০ ফুট ইট তুলে ফেলার অভিযোগ • লালমোহনে নতুন কমিটি ঘিরে উপজেলা ও পৌর ছাত্রদলের আনন্দ মিছিল • আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার • কালীগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা • হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলন • কয়রায় মাছের ঘেরের পাড়ে গাঁজা চাষ, চার গাছসহ আটক ১


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » টানা বৃষ্টিতে পটুয়াখালীতে জনজীবন স্থবির ১৭ রুটে লঞ্চ চলাচল বন্ধ

টানা বৃষ্টিতে পটুয়াখালীতে জনজীবন স্থবির ১৭ রুটে লঞ্চ চলাচল বন্ধ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ৩০ মে ২০২৫


টানা বৃষ্টিতে পটুয়াখালীতে জনজীবন স্থবির ১৭ রুটে লঞ্চ চলাচল বন্ধ

পটুয়াখালীঃ টানা বৃষ্টিতে পটুয়াখালীতে জনজীবন স্থবির ১৭ রুটে লঞ্চ চলাচল বন্ধ। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে টানা দুই দিন ধরে হালকা থেকে ভারী বৃষ্টি হচ্ছে। আকাশ আচ্ছন্ন হয়ে রয়েছে ঘন কালো মেঘে। যদিও বাতাসের তীব্রতা নেই, তবে অমাবস্যার জোয়ারের প্রভাবে নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেড়েছে। উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগর।

পটুয়াখালী নৌ-বন্দরের সহকারী পরিচালক মো. জাকী শাহরিয়া জানান, সমুদ্রে নিম্নচাপ ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ২ নম্বর সংকেতের কারণে অভ্যন্তরীণ ১৭টি রুটে সকল লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। পাশাপাশি জেলার সব স্পিডবোট চলাচলও নিষিদ্ধ করা হয়েছে। লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এতে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য দেশের চারটি সমুদ্রবন্দর এর মধ্যে পটুয়াখালীর পায়রা বন্দরসহ তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে, বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৭০.৫ মিলিমিটার। অব্যাহত বৃষ্টিপাতে জেলার নিম্নাঞ্চল, পুকুর, মাছের ঘের, আবাদি জমি ও বসতবাড়ি তলিয়ে গেছে। অনেক এলাকার জমিতে ৪ থেকে ৬ ফুট পর্যন্ত পানি জমেছে। পানি নিষ্কাশনের জন্য থাকা জলাধার ও খালগুলোর অধিকাংশই পানিনিষ্কাশনে ব্যর্থ হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে কনকনে ঠান্ডা বাতাস যোগ হওয়ায় পটুয়াখালীতে স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, চাকরিজীবী ও শিক্ষার্থীরা। দোকানপাট খোলা থাকলেও বাজারে নেই তেমন ক্রেতার আনাগোনা।

পর্যটননগরী ‘সাগরকন্যা’ কুয়াকাটাতেও কমে গেছে পর্যটকের সংখ্যা। অল্পসংখ্যক যেসব পর্যটক রয়েছেন, তারাও কার্যত হোটেলকক্ষেই আবদ্ধ হয়ে আছেন। সাগর উত্তাল থাকায় কাউকে সমুদ্রে নামতে দেওয়া হয়নি।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৭:৩৮:০৭   ২৭৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● আগৈলঝাড়ায় স্কুল-মন্দিরের রাস্তার ৫০ ফুট ইট তুলে ফেলার অভিযোগ
● লালমোহনে নতুন কমিটি ঘিরে উপজেলা ও পৌর ছাত্রদলের আনন্দ মিছিল
● মাদক-জুয়াসহ নানা অপরাধ দমনে লালমোহনে সচেতনতামূলক সভা
● লালমোহন রিপোর্টার্স ইউনিটির ১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
● কাউখালীতে ঘর থেকে গৃহবধূর বিবস্ত্র লাশ উদ্ধার, লুটপাটের আলামত



আর্কাইভ