ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » জমি বিক্রি করে সন্তানের চিকিৎসা করতে আসা মায়ের পাশে তারেক রহমান

জমি বিক্রি করে সন্তানের চিকিৎসা করতে আসা মায়ের পাশে তারেক রহমান


মারুফ সরকার,( ঢাকা )
প্রকাশ: শুক্রবার, ৩০ মে ২০২৫


জমি বিক্রি করে সন্তানের চিকিৎসা করতে আসা মায়ের পাশে তারেক রহমান

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আবারো মহানুভবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন।
রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন এক মা নিজের জমি বিক্রি করে সন্তানের চিকিৎসা করাচ্ছেন— এমন খবর জানার পর তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে ‘আমরা বিএনপি পরিবার’ সেলকে নির্দেশ দেন।

এরপর ‘আমরা বিএনপি পরিবার’ সেল কিশোরগঞ্জের তারাইল উপজেলার আরিফুল ইসলাম-এর চিকিৎসার ব্যবস্থা নেয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী— আরিফুল ইসলামের চলাচলের জন্য ‘হিপ নি এংকেল ফুট অর্থোসিস’ যন্ত্রের ব্যবস্থা করে দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার (২৯ মে ২০২৫) সোহরাওয়ার্দী মেডিকেলে যান— বিএনপি’র অন্যতম যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনসহ একটি প্রতিনিধি দল।
অসহায় আরিফুুল ইসলামের মায়ের প্রতি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন তারা।

এসময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব।

আরও উপস্থিত ছিলেন— বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডাঃ পারভেজ রেজা কাকন, ড্যাবের সাবেক যুগ্ম-সম্পাদক ডাঃ আ.ন.ম মনোয়ারুল কাদির বিটু, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য সাংবাদিক জাহিদুল ইসলাম রনি, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ এম আর হাসান, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, শেকৃবি ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফয়সাল কবির রাজিব, রেদোয়ান রিশাদ, সাবেক যুগ্ম-সম্পাদক নাহিয়ান হোসেন, ডাঃ জহুরুল, ডাঃ রিয়াদ, ছাত্রদল নেতা মহান, মিসবাহ, নাফিস, নাইম, হামিম প্রমুখ।

উল্লেখ্য, আরিফুল ইসলাম ২০২৩ সালে একটা দুর্ঘটনায় আঘাত পেয়ে প্যারালাইজড হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৮:১৫   ১১৯ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও
কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা
দোহারকে অপরাধমুক্ত ও নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন:ওসি আবু বক্কর সিদ্দিক
ভূঞাপুরে মাদকসেবির কারাদণ্ড



আর্কাইভ