ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ছাত্রদল নেতার ওপর হামলা, সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

ছাত্রদল নেতার ওপর হামলা, সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২


রেজাউল করিম,কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: শুক্রবার, ৩০ মে ২০২৫


ছাত্রদল নেতার ওপর হামলা, সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

নেত্রকোনা: কলমাকান্দায় ছাত্রদল নেতা আব্দুল গাফফারের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান মিজান এবং সদ্য অপসারিত উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বাবুলের ছোটভাই শিক্ষক আব্দুল ওয়াদুদ রতন।

গ্রেফতার মো. মিজানুর রহমান মিজান উপজেরার চান্দুয়াইল গ্রামের আবুল গফুরের ছেলে এবং আব্দুল ওয়াদুদ রতন সেইচাহানি গ্রামের মৃত আ. রহিম মন্ডলের ছেলে।

বৃহস্পতিবার (২৯ মে) উপজেলার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে নিজ বাসায় গ্রেফতারের তথ্য নিশ্চিত করে কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) মো. লুৎফর রহমান বলেন, গ্রেফতারকৃত আব্দুল ওয়াদুদ রতনকে আজ (বৃহস্পতিবার) দুপুরের দিকে জেলা আদালতে প্রেরণ করা হলে আদালত তার জামিন মঞ্জুর করেন। অন্যদিকে মিজানুর রহমান মিজানকে একইদিন সন্ধ্যার দিকে জেলা আদালতে সোপার্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে জানান তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, গত ৫ আগস্টের পরে চাঁদাবাজি, চোরাকারবারি, নাশকতা ও বিস্ফোরক মামলার শিক্ষক আব্দুল ওয়াদুদ রতন একাধিক মামলায় এজাহারভুক্ত আসামি। স্থানীয় পুলিশকে ম্যানেজ করে মামলা দায়েরের পর থেকে এলাকায় গা ঢাকা দিয়ে থাকতেন এমন দাবি স্থানীয়দের।

আব্দুল ওয়াদুদ রতনের বিরুদ্ধে একাধিক মামলার আসামি থাকা সত্ত্বেও পূর্বের একাধিক মামলার তথ্য গোপন করে তাড়াহুড়া করে আদলতে সোপর্দ করা হয়। যার কারণে আদালত তাকে জামিন প্রদান করেন। এই নিয়ে স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরাসহ স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে এবং পুলিশের ভূমিকা নিয়ে তাদের মাঝে দেখা দিয়ে রহস্য ও নানা প্রশ্নে জন্ম দিয়েছে।

গত ২৮ মে ছাত্রদল নেতা মো. আ: গাফফারের ওপর হামলা করে তাকে মারধরের অভিযোগে কলমাকান্দা থানায় মামলা দায়ের করা হয়। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে রাজনৈতিক বিরোধের জেরে পরিকল্পিত হামলার অভিযোগ ওঠে।

এর আগে গত ২৭ মে মঙ্গলবার ভোরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের হরিপুর চকবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৪:০৭   ৩০১ বার পঠিত  |                  







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ