ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আঙ্গুলের ঘষাই উঠে যায় বীর নিবাসের আস্তর

আঙ্গুলের ঘষাই উঠে যায় বীর নিবাসের আস্তর


স্টাফ রিপোর্টার,( বাউফল )
প্রকাশ: শনিবার, ৩১ মে ২০২৫


 আঙ্গুলের ঘষাই উঠে যায় বীর নিবাসের আস্তর

পটুয়াখালী: বাউফলে আঙ্গুল দিয়ে টোকা দিলে পলেষ্টার উঠে যায় । ওয়ালের গাঁথনিতে বৃষ্টির পানি পরে ইট দিয়ে হলুদ পানি বেয়ে পড়ে । ওয়ালের উপর ১০ ফুট উচ্চা দেয়ার কথা থাকলেও আছে সাড়ে নয় ফুট । এ অনিয়মের কথা বললেই অশালিন আচারণ করেন বীর নিবাস নির্মাণ প্রতিষ্ঠান মেসার্স তালুকদার এন্টারপ্রাইজের মালিক আবু জাফর তালুকদার ।

এমনি অনিয়মের অভিযোগ করেন পটুয়াখালীর বাউফলের দাসপাড়ার মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা এবং পৌরশহরের শেরে বাংলা সড়কের মৃত আব্দুল মন্নান সিকদারের ছেলে মোঃ রিয়াজ সর্দার । গত ২৪ মার্চ ২০২৫ তারিখে বাউফল উপজেলা নির্বাহী অফিসারের কাছে ।

বাউফল উপজেলা নির্বাহী অফিসার সরেজমিনে পরিদর্শন করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অস্বচছল মুক্তিযোদ্ধাদের বীর নিবাস নির্মাণের প্রকল্পের প্রাক্কলন,ডিজাইন ভঙ্গ এবং সস্তা নিন্মমানের মানের মালামাল দিয়ে বীর নিবাস নির্মাণ করায় প্রকল্পের সুনাম ক্ষুন্নের অভিযোগ করে ৩ কার্যদিবসের মধ্যে জবাব দেয়ার জন্য ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স আবু জাফর তালুকদারকে নোটিশ করেন । ঠিকাদার প্রতিষ্টান সদুত্তর না দিয়ে কাজ ফেলে রেখেছেন ।এতে অবর্ণনীয় দুভোর্গে পড়েছেন মুক্তিযোদ্ধা পরিবার ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্র জানায়, ২০৪-২০২৫ অর্থিবছরের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্প বীর নিবাস পটুয়াখালীর বাউফলের প্যাকেজ নং ৬ এর ৮টি এবং ৭ নং প্যাকেজের ৭টি মোট ১৫টি বীর নিবাস নির্মাণে ২ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্ধ দেয়া হয় মুক্তিযোদ্ধা উন্ন প্রকল্প মন্ত্রণালয় । দরপত্রানুযায়ি মেসার্স তালুকদার এন্টাইরপ্রাইজকে কার্যাদেশ দেয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস।

সিডিউলে বীর নিবাসটি ২২ ফুট ১১ ইঞ্চি লম্বা এবং ৩১ ফুট ১১ ইঞ্চি পাশ । ৪ ফুট ১২ ইঞ্চি ভিটি উপর ১০ ফুট উচু করে ব্রিক ওয়ালের উপর রড দিয়ে ছাদ ঢালাইয়ের জন্য ১৮ লাখ ৫০ হাজার টাকা বরাদ্ধ দেয় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্প বিভাগ । কিন্তু কাজ শুরু থেকেই ঠিকাদার প্রতিষ্ঠান আবু জাফর পৌর শহরের মৃত আব্দুল মান্নান সর্দার এবং দাসগাড়া গ্রামের মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধার বাড়িতে কাজ শুরু করেন । তাদের পুরাতন টিন সেট ভেঙ্গে ঘরের বেইজ কেটে ইটের গাঁথনির শুরু করেন ।

এ সময়ে ইট এবং বালুর মিশিয়ে ৬ টা বালুতে ১টি সিমেন্ট দেন । ইটের মান নিন্ম এবং বালুর মান খুবই খারাপ দিয়ে কাজ শুরু করলে এ সময় বাঁধা দেন মুক্তিযোদাধার সন্তান মোঃ রিয়াজ সর্দার । কিন্তু তাদের বাঁধা উপেক্ষা করে কাজ বন্ধের হুমকীসহ অশালিন আচারণ করেন ।

মৃত আব্দুল মন্নানের ছেলে মোঃ রিয়াজ বলেন, ঘরের ভিটি ভরাটের জন্য ৩৫ হাজা টাকার বালু ধরা আছে সিডিউলে।কিন্তু ঠিকাদার তাঁর কাছে টলি ভাড়া বাবাত ১০ হাজার টাকা বায়না ধরেন । সে টাকাও দিয়ে দিয়েছি । কিন্তু বর্তমানে একটু বর্ষা পরছে ওয়ালে চেয়ে দেখি ইট থেকে হলুদ রংয়ের পানি বের হয় । ওয়ালে আঙ্গুল দিয়ে ঘষা দিলে পলেষ্টার উঠে যায় । এ নিবাস দিয়ে কি করবো বলে অফসোস করেন রিয়াজ । মনে করছি আব্বা একটা দালান পাইছে,টিনের ঘরে বৃষ্টির সময়ে পানি পরে । এবার শান্তিতে থাকতে পারমু আম্মা , বউ,পোলা লইয়া । হ্যা দেহি এ্যাহন ইটের উপর পানি পড়লে হলুদ রং বের হয় । ইট,বালু খারাপ বলে ফোন দিলে ঠিকাদার আজেবাজে কথা কয় । কাজ ফেলে চলে চলে যাবে বলে হুমকী দেন ।

দাসপাড়া মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা বলেন, তার ভিটি তিনি ভরাট করে ওয়ালের টেকসই গাঁথনিতে সাহায্য করেছেন । তিনবার ইট পরিবর্তন করেও ঠিক করতে পারিনি । এর পরেও সে ওয়াল থেকে ভিটির ওপর উচ্চতা কম দিয়েছে ।

ঢালাইয়ের রড কত মিলি জিজ্ঞাসা করলে মুঠোফোনে বলেন, শাহজাহান সাইব আপনার পাওয়ার দেহি এ্যাহন একটু বাড়ছে,বেশি দ্যাহি ট্যাং ট্যাং করেন বলে ফোন কেটে দেন । কি বলবো, এখন সময়টা খারাপ যাচ্ছে । দেশ স্বাধীন করে এখন মাসুম ছেলেটার কাছে আজ পরাস্ত হলাম আচারণে ।
এ বিষয়ে মেসার্স তালুকদার এন্টারপ্রাইজের মালিক আবু জাফর বলেন, সিডিউল অনুযায়ি কাজ করছি । তারপর অভিযোগ এ থাকবেই । মুক্তিযোদ্ধার সাথে অশালিন আচারণের বিষয়ে বলেন, আমি তার কাছে গিয়ে ভুল করেছি বলে মিশে গেছি ।
এ বিষয়ে উপজেলা প্রকল্প কর্মকর্তা মস্তফা মৃদুল মুরাদ জানান, কাজের মান নিন্ম না হওয়ায় তার কাজ বন্ধ করে দিয়েছি,
মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পের পটুয়াখালী জেলার দায়িত্বে থাকা উপ -প্রকৌশলী আব্দুর রহমান বলেন, অভিযোগ পেয়ে অনিয়মের কারণে কাজ বন্ধ করে দিয়েছি । কাজটি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার দেখভাল করবেন ।
বাউফল উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, দুটি ঘরের অভিযোগ পেয়ে পরিদর্শন করে নি¤œমান ও সস্তা দামের মালামাল দিয়ে কাজ করার কারণে ঠিকাদারকে নোটিশ করেছি । মুক্তিযোদ্ধাদের বীর নিবাস নির্মাণে কোন অনিয়ম মেনে নেয়া যাবেনা বলে জানান ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৯:০৭   ২৭৪ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
কাঁঠালিয়ায় ব্যবসায়ীর রিং স্লাব ভেঙ্গে ফেলার অভিযোগ
দুমকিতে কেনাকাটায় জমছে ঈদ বাজার
কাঁঠালিয়ায় স্কুল শিক্ষক ছোট ভাইয়ের মারধরের শিকার বড় ভাই
কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা



আর্কাইভ