ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ মে ২০২৫


নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নবীনগর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৪ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, নবীনগর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু মোছা।
তিনি তার বক্তব্যে বলেন, “আজকের এই আয়োজন প্রমাণ করে, নবীনগরের শিশুরা মেধা ও প্রতিভার অধিকারী।কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব আবু কামাল খন্দকার এতে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। তিনি তার বক্তব্যে বলেন,শিশুদের সঠিক পরিচর্যা ও উৎসাহ দিলে তারা ভবিষ্যতে দেশের মুখ উজ্জ্বল করবে।

কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের অর্থ বিভাগের পরিচালক আসাদুজ্জামান কল্লোলের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মদ জহর মিয়া, ইব্রাহিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক তাজুল ইসলাম, আনন্দ টিভির জেলা প্রতিনিধি মোঃ আবু কাওছার, এসোসিয়েশনের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক পার্থ সরকার, সহ সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, তথ্য বিষয়ক সম্পাদক মোঃ মোক্তার হোসেন রিপন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়।। আলোচনা সভায় বক্তারা কিন্ডারগার্টেন শিক্ষার গুরুত্ব, শিক্ষার্থীদের মেধা বিকাশে বৃত্তি পরীক্ষার ভূমিকা এবং আগামীতে আরও উন্নত মানের শিক্ষা প্রদানের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। কৃতি শিক্ষার্থীদের চোখে-মুখে ছিল আনন্দের ঝলক। তাদের অভিভাবকরাও এই আয়োজনে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে এসোসিয়েশনের এর পক্ষ থেকে প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আর/ এন

বাংলাদেশ সময়: ২৩:১৩:৫৬   ৩৬৩ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ