ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ মে ২০২৫


কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

গাজীপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. ইব্রাহীম প্রধানের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির মাষ্টার।
সভায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক খাইরুল আহসান মিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক খালেকুজ্জামান বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি খোরশেদ আলম কাজল ও মো. সালাউদ্দিন আহমেদ প্রমুখ।
এই সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মনির উদ্দিন পাঠান মিঠু, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হায়দার আলী শেখ, কালীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন উসমান, সাবেক সাধারন সম্পাদক শওকত আকবর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন, পৌর যুবদলের সদস্য সচিব রাশিদুল হাসান রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশিদুল হাসান রিপন, যুবদল নেতা মকবুল হোসেনসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা

। এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫১:৪০   ২৪২ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ