ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় যাত্রীবাহী ট্রলার ডুবিতে পুলিশসহ নিখোঁজ ৬, একজনের মৃতদেহ উদ্ধার

হাতিয়ায় যাত্রীবাহী ট্রলার ডুবিতে পুলিশসহ নিখোঁজ ৬, একজনের মৃতদেহ উদ্ধার


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: শনিবার, ৩১ মে ২০২৫


হাতিয়ায় যাত্রীবাহী ট্রলার ডুবিতে পুলিশসহ নিখোঁজ ৬, একজনের মৃতদেহ উদ্ধার


নোয়াখালী:
হাতিয়ায় ভাসানচর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ট্রলার ডুবিতে এক পুলিশ সদস্য সহ এখনো নিখোঁজ ৬ জন। একজনের মৃতদেহ উদ্ধার করছে জেলেরা। নিহত ব্যক্তির নাম গিয়াস উদ্দিন। তিনি ডাক বিভাগে কর্মরত ছিলেন। শনিবার বিকালে ভাসানচরের উত্তর পাশে মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।
জাহাঙ্গীর মাঝির ট্রলারটি ৩৯ জন যাত্রী নিয়ে শনিবার বিকালে ভাসানচর থেকে ছেড়ে আসে। এতে ২২ জন সাধারণ যাত্রী, ৬ জন রোহিঙ্গা, ৩ জন পুলিশ, ৪ জন আনসার ও ৪ জন ট্রলারের মাঝি-মাল্লা ছিল। এটি হাতিয়ার চানন্দি ইউনিয়নের করিম বাজার ঘাটে আসতেছিল।
উদ্ধার হওয়ায় ব্যক্তি জিয়াউল হক জানান, তারা ঈদের ছুটিতে ভাসানচর থেকে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে নদীতে ট্রলারের তলা ফেটে পানি ঢুকে পড়লে এ দুর্ঘটনায় পড়ে। এ সময় সকলে নদীতে ঝাঁপিয়ে পড়ে অন্য একটি মাছের ট্রলারে আশ্রয় নেয়ার চেষ্টা করেন। ট্রলারের অধিকাংশ যাত্রী ভাসানচরে বিভিন্ন দপ্তরে কর্মরত চাকুরিজীবি।
জীবিত উদ্ধার হওয়া ৪ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, ফারহানা বিনতে মমিন, ইসমত আরা, মো. তারেক, ফাতেমা খাতুন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান হাতিয়া নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা।
ট্রলার দুর্ঘটনার বিষয়ে হাতিয়া নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বলেন উদ্ধার অভিযান চলছে। অনেকে উদ্ধার হয়েছে। বৈরী আবহাওয়ায় ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানান তিনি। আবহাওয়া খারাপ থাকায় উদ্ধার কাজে বিলম্ব হচ্ছে। নৌবাহিনীর একটি গ্রুপ কোষ্টগার্ডের একটি গ্রুপ ও নৌপুলিশ উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২৩:২৭:২৯   ২৯১ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ