ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে পাঁচ মাসের শিশুর লাশ মিলল বড়াল নদের পাড়ে

চাটমোহরে পাঁচ মাসের শিশুর লাশ মিলল বড়াল নদের পাড়ে


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ মে ২০২৫


চাটমোহরে পাঁচ মাসের শিশুর লাশ মিলল বড়াল নদের পাড়ে

পাবনা: চাটমোহর উপজেলার জালেশ^র মন্ডলপাড়া গ্রামে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে বড়াল নদে কচুরপিানার উপর থেকে সোহাগী নামের ৫ মাসের এক শিশুকন্যার লাশ উদ্ধার করে স্থানীয়রা। শনিবার (৩১ মে) সকাল ৯টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর মন্ডলপাড়া গ্রামে। শিশুটি ওই গ্রামের দিনমজুর কমল মন্ডলের মেয়ে।
জানা যায়, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দেড় বছর আগে শ্রাবন্তী নামের এক নারীকে বিয়ে করেন দিনমজুর কমল মন্ডল। প্রায় ৫ মাস আগে তাদের ঘরে জন্ম নেয় কন্যা সন্তান। নাম রাখেন সোহাগী।
কিন্তু শনিবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে বড়াল নদের পাড় থেকে সেই সোহাগীর লাশ উদ্ধার করে স্থানীয়রা। একমাত্র মেয়ের এমন মৃত্যু দেখে পাগলপ্রায় হয়ে পড়েছেন কমল-শ্রাবন্তী দম্পতি। হত্যার অভিযোগ করেছেন তারা।
তবে কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে এ ব্যাপারে কেউ কিছু বলতে পারেনি সেই দম্পতি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে।
সরেজমিন গিয়ে জানা যায়, সকালে স্থানীয় একটি বাজারে চা খেতে যান ওই শিশুর বাবা কমল মন্ডল। আর মেয়েকে ঘরের বারান্দায় ঘুমন্ত অবস্থায় রেখে বাড়ির অদূরেই গরুকে খাওয়ানোর খড় আনতে যা মা শ্রাবন্তী মন্ডল। প্রায় আধাঘন্টা পর বাড়িতে ফিরে মেয়েকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন শ্রাবন্তী মন্ডল।খোঁজাখুঁজি শুরু করেন এলাকার লোকজন ও আত্মীয় স্বজনরাও।
একপর্যায়ে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে বড়াল নদের পাড়ে কচুরিপানার ওপর সোহাগী নামের ওই শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আক্তার, থানার ওসি মঞ্জুরুল আলমসহ পুলিশ সদস্যরা। প্রাথমিকভাবে তারা ঘটনাটিকে হত্যাকান্ড বলেই মনে করেছেন।
শিশুর বাবা কমল মন্ডল জানান, কে বা কারা বাড়ি থেকে শিশুকন্যাটিকে তুলে নিয়ে হত্যা করে এক কিলোমিটার দুলে ফেলে রেখে যায়। তিনি মেয়ে হত্যার বিচার চেয়েছেন।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আক্তার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। লাশ উদ্ধার করে পাবনা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২৩:২৪:৩৫   ২৯১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ