ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন

দুমকিতে প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ২ জুন ২০২৫


দুমকিতে প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন

পটুয়াখালী: দুমকিতে জমিজমার বিরোধে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার প্রতিবাদে মানববন্ধন। ভাই-ভাইয়ের জমিজমার পুরনো বিরোধ এবার রূপ নিয়েছে মামলায়। একটি শিশু দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা ও বানোয়াট মামলা দায়েরের অভিযোগ উঠেছে পটুয়াখালীর দুমকীতে।
ঘটনার প্রতিবাদে সোমবার (২ জুন) বিকেলে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মধ্য ঝাটারা হাজীবাড়ির সামনে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শতাধিক নারী-পুরুষ। স্থানীয়রা জানান, মৃত মানের উদ্দিন হাওলাদারের দুই ছেলে—মোকলেছুর রহমান ও আব্দুস সাত্তার হাওলাদার গংয়ের মধ্যে পৈতৃক ও ক্রয়কৃত জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
বিতর্কিত মামলার সূত্রপাত হয় চলতি বছরের ৫ মার্চ। সেদিন বিকেল তিনটার দিকে মোকলেছুর রহমানের নাতনি মোসাঃ ফাতিমা পার্শ্ববর্তী বাড়ির শিশুদের সঙ্গে খেলতে গিয়ে পেয়ারা গাছে ওঠে এবং সেখান থেকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এই ঘটনাকে ‘দুর্ঘটনা’ হিসেবে চিহ্নিত করলেও পরবর্তীতে মোকলেছুর রহমান প্রতিপক্ষ আব্দুস সাত্তারের ছেলে সাকিবুর রহমানকে প্রধান আসামি করে পটুয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। যার নং- ৩৮/২০২৫। এই মামলার ভিত্তিতে সাকিবুর রহমানকে জেল হাজতে পাঠানো হয়।
ভুক্তভোগী সাকিবুর রহমান বলেন, “আমার ফুফাতো ভাই সাইদুল ইসলাম ও চাচাতো ভাই নাসির উদ্দিন আমাদের বাড়ির পাশে রাস্তার ধারে ৪ কাঠা জায়গায় ফার্নিচারের শো-রুম করতে চেয়েছিল। বিনিময়ে তাদের জায়গা দেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু আমার বাবা তাতে রাজি হননি। এরপর থেকেই আমাদের ওপর নানা রকম হয়রানি শুরু হয়। এখন তো সরাসরি মিথ্যা মামলায় আমাকে জেলে পাঠানো হলো।”
মানববন্ধনে বক্তারা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারসহ ‘দুর্ঘটনাকে মামলার রূপ দেওয়ার’ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উপযুক্ত বিচার দাবি করেন।
এ বিষয়ে জানতে চাইলে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, এবিষয়ে আমার জানা নেই। তবে কেউ লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে তো ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৯:৪৫   ৫৫৪ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ