ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে সুজানগরে শোক র‌্যালী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে সুজানগরে শোক র‌্যালী


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: সোমবার, ২ জুন ২০২৫


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে সুজানগরে শোক র‌্যালী

পাবনা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশের রুপকার মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে সুজানগরে শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের নির্দেশনায় সপ্তাহব্যাপী কর্মসূচি পালনের অংশ হিসেবে সুজানগর উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে সোমবার (০২ জুন) বিকাল ৪টায় বের হওয়া শোক র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় মন্ডল মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।

পরে সুজানগর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এ,বি,এম তৌফিক হাসানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব শেখ আব্দুর রউফ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস। অন্যদের মাঝে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বিশ্বাস,সাধারণ সম্পাদক জসিম বিশ্বাস, উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক রাশেদুল ইসলাম (বাবু মন্ডল), হারুন হাজারী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, উপজেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ,উপজেলা কৃষক দলের আহবায়ক শাজাহান আলী শেখ, পৌর যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন মোল্লা ও উপজেলা ছাত্রদল নেতা শেখ কাউসার প্রমুখ।

সভায় উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক গোলাম মোর্তজা, বিএনপি নেতা নুরুল ইসলাম মাসুম চৌধুরী, মাসুম হায়দার , তোরাব আলী, আবুল কালাম, এবিএম আহসানুল হক পিকু ,খন্দকার গোলাম আযম, ইয়াকুব আলী, আলাউদ্দিন আলাল, আলী আকবর, সাফা খান , আব্দুল মালেক, মনিরুজ্জামান মান্নান,মুক্তার শেখ,উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল মজিদ মন্ডল, সাবেক ছাত্রনেতা রইজ বিশ্বাস, সেলিম বিশ্বাস সহ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, একাত্তরে পাকবাহিনীর নির্মম ও পৈশাচিক আক্রমণে দিশেহারা জাতির মুক্তির জন্য বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান তিনি রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। দেশের ক্রান্তিকালে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছিলেন শহীদ জিয়া। তাঁর সৎ ও দক্ষ নেতৃত্ব বিশ্বদরবারে বাংলাদেশকে নতুন করে পরিচয় করে দিয়েছিল।দীর্ঘ সতের বছর যাবৎ একটি ভোটবিহীন অবৈধ ক্ষমতা দখলকারী স্বৈরাচার শাসকের বিরুদ্ধে আন্দোলন করেছিল বিএনপি উল্লেখ করে বক্তারা আরো বলেন,গুম, খুন, অত্যাচার নির্যাতন সহ করে এখন পর্যন্ত ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার লক্ষ্যে বিএনপিই মাঠে ঠিকে আছে। যদি আবার কোন নতুন ষড়যন্ত্র দেখতে পায় তাহলে জনগণকে সাথে নিয়ে ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলনে রাজপথেই অবস্থান নিবে বিএনপি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৪:২৫   ৩০৯ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ