ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে মেজর হাফিজের আর্থিক সহায়তা

লালমোহনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে মেজর হাফিজের আর্থিক সহায়তা


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন ২০২৫


লালমোহনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে মেজর হাফিজের আর্থিক সহায়তা

ভোলা:  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটির সদস্য, ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক সফল মন্ত্রী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এর পক্ষ থেকে ভোলার লালমোহন উপজেলায় ঘূর্ণিঝড় শক্তির আঘাতে ক্ষতিগ্রস্থ অর্ধশতাধিক পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন লালমোহন উপজেলা বিএনপি সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত।
মঙ্গলবার (৩ জুন) উপজেলার মেঘনা নদীর তীরবর্তী ধলীগৌরনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মঙ্গল সিকদার লঞ্চঘাট এলাকার ক্ষতিগ্রস্থ এসকল পরিবারের মাঝে নগদ ১০হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন লালমোহন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
এসময় উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, শফিউল্যাহ হাওলাদার, লালমোহন পৌর বিএনপির আহবায়ক সাদেক মিয়া জান্টু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফরহাদ রেজা, ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপির পূর্ব শাখার সাধারণ সম্পাদক আব্দুল হান্নান কাঞ্চন, যুবদলের উত্তর শাখার সাধারণ সম্পাদক ইমাম হোসেন খাঁ, উত্তর শাখার ছাত্রদলের সাবেক আহবায়ক ফকরুল ইসলাম লিটনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে আর্থিক সহায়তা শেষে লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত বলেন, গত ২৯ মে ঘূর্ণিঝড় শক্তির আঘাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বহু ঘরবাড়ি বিধ্বস্থ হয় এবং বিভিন্ন ভাবে মানুষ ক্ষতিগ্রস্থ হয়।

বিশেষ করে মেঘনা নদীর তীরবর্তী এলাকাগুলো। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থের কবলে পরে মঙ্গলসিকদার লঞ্চঘাট ও পাশ্ববর্তী এলাকা। এসব মানুষের দুর্দশার কথা চিন্তা করে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ প্রত্যেক ক্ষতিগ্রস্থ পরিবারকে ১০হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৯:৩৫   ৩০৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ