ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালী ৫ মিনিটের ঝড়ে লন্ডভণ্ড, দেওয়াল চাপা পড়ে আহত ৩

কাউখালী ৫ মিনিটের ঝড়ে লন্ডভণ্ড, দেওয়াল চাপা পড়ে আহত ৩


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন ২০২৫


কাউখালী ৫ মিনিটের ঝড়ে লন্ডভণ্ড, দেওয়াল চাপা পড়ে আহত ৩

পিরোজপুর: কাউখালীতে মাত্র ৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড এলাকা, হাসপাতালে দেওয়াল চাপা পড়ে আহত হয়েছেন ৩ জন। আহতরা হলেন, বাশুরী গ্রামের নাজির হোসেন এর ছেলে সিয়াম হোসেন, আসপদ্দি গ্রামের মহাসিন এর ছেলে (১৩) এবং মহাসিনের স্ত্রী আকলিমা বেগম। সোমবার রাত ৩টা ১০ মিনিটে থেকে ৩টা ১৫ মি পর্যন্ত ৫মিনিটের ঝড়ে গভীর ঘুমে থাকা সাধারণ মানুষ তীব্র ঝড়ের আতংঙ্কে ঘুমা থেকে জেগে উঠে।

সকালে বিভিন্ন জায়গায় ঘুরে সাধারণ মানুষের মুখে এভাবেই শোনা যায় যে, কোনো কিছু বুঝে ওঠার আগেই বিভিন্ন জায়গায় ঘর বাড়ির উপরে গাছ উপরে ও ভেংগে পরেছে, কোথাও কোথাও বিদ্যৎতের তার ছিড়ে মাটিতে ও গাছের সাথে জুলছে। দোকান ও ঘরের টিনের চাল উড়িয়ে এক স্থানের তা অন্য জায়গায় নিয়ে গেছে। কোথাও কোথাও ঘরের উপরে গাছ পড়ে ঘর ভেংগে চাপা পড়েছে। এই নিউজ লেখা পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি ।তবে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নব নির্মত টিনশেড দোতলা ভবনের উপরে চাম্বল গাছ উপরে পরে দেওয়াল ভেংগে চাপা পড়ে রোগী ও রোগীর স্বজনরা।

এসময় দুই জন ভর্তি রোগী ও একজন রোগীর সাথে থাকা তার মা দেওয়াল চাপা পড়ে গুরুত্ব আহত হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ও হাসপাতালে রোগীদের সাথে থাকা স্বজনরা তাদেরকে জীবিত ভাবেই উদ্ধার করতে সক্ষম হয়। আসপদ্দি গ্রামের মহাসিন হোসেন এর মেয়ে লাবনী আক্তার জানান, তার ছোট ভাই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাস্পাতালে ভর্তি হয়। সাথে মাকে নিয়ে গভীর রাতে ঘুমে ছিলো এবং তার পাশে ১৪ বছরের আর এক শিশু রোগী সিয়াম তালুকদার পায়ের চিকিৎসার জন্য ভর্তি ছিলো এসময় ঝড়ে হাস্পাতালের পাশে থাকা চাম্বল গাছ উপরে দেওয়াল ভেংগে চাপা পরে গুরুতর আগত হয়।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসতিয়াক জানান, দুই জন রোগী দেওয়াল চাপা পড়ে আহত হয় রোগীদের চিকিৎসা চলমান আছে এদেরকে উন্নত চিকিৎসা করার জন্য সব রকমের ব্যবস্থা গ্রহন করা হবে। ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা ও কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির উপস্থিত হয়ে রোগীদের সাথে কথাবার্তা বলেন এবং তাদের সকল প্রকার চিকিৎসা করার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসকদের অনুরোধ জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৩:৪৪   ২১৮ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত
পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ



আর্কাইভ