ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নৌ-বাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

নৌ-বাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন ২০২৫


নৌ-বাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

পটুয়াখালী: কলাপাড়ার লালুয়া ইউনিয়নে সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় ‘বানৌজা শের-ই-বাংলা’ ঘাঁটির ব্যবস্থাপনায় এবং নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের কমান্ড্যান্টের সার্বিক তত্ত্বাবধানে ‘উত্তর লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয়’ মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
বাংলাদেশ নৌবাহিনীর অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দল এ ক্যাম্পেইনে লালুয়াসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত কয়েকশ নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ সরবরাহ করেন।
দুর্গম দ্বীপাঞ্চলসহ দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় নিয়মিতভাবে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষে বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘদিন ধরে এ ধরনের মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও নৌবাহিনীর এই মানবিক ও সেবামূলক কার্যক্রম চলমান থাকবে বলে নৌবাহিনীর চিকিৎসরা জানিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৮:০৩   ১৯৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ