ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় ২০ মিনিটের আকস্মিক ঝড়ে লন্ডভণ্ড

কাঁঠালিয়ায় ২০ মিনিটের আকস্মিক ঝড়ে লন্ডভণ্ড


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন ২০২৫


কাঁঠালিয়ায় ২০ মিনিটের আকস্মিক ঝড়ে লন্ডভণ্ড

ঝালকাঠি: কাঁঠালিয়ায় ২০ মিনিটের আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে ভেঙ্গে গেছে বিদ্যুতের খুটি ঘরবাড়ী ও গাছপালা। আজ মঙ্গলবার (৩ জুন) দুপুরে হঠাৎ এ ঝড় বয়ে যায়। মাত্র ২০ থেকে ২৫ মিনিটের ঝড়ে উপজেলা সদর ইউনিয়নের বড় কাঠালিয়া, শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া, লতাবুনিয়া, সহ বিভিন্ন গ্রামে এ ঝড় আঘাত হানে।

মুর্হুতেই গাছপালা উপড়ে ও বিদ্যুতের খুটি ঘরবাড়ী ভেঙ্গে পড়ে। অনেকের টিনের চালা উড়ে যায়। বসত ঘর গরুর ঘর মুরগীর খামারের ঘরের ওপর গাছ উপড়ে পড়ে বিধ্বস্ত হয়। বিদ্যুতের খুটি ভেঙ্গে যাওয়ায় অনেক এলাকায় বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। কাঠালিয়া লতাবুনিয়া কচুয়া সড়কের ওপর গাছ পড়ে চলাচল বন্ধ হয়ে যায়।

গাছের মালিক এবং স্থানীয়রা গাছ কেটে অপসারণ করার পর যান চলাচল স্বাভাবিক হয়। তবে বড় ধরনের কোন হতাহতের খবর পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম জানান,মাঠ পর্যায় ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারনের জন্য কাজ চলছে। তালিকা পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৩:৪৭   ২৪০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ