ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সেচ পাম্প দিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

সেচ পাম্প দিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: শনিবার, ৭ জুন ২০২৫


সেচ পাম্প দিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

ভোলা: লালমোহন উপজেলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. রাসেল নামে ২৮ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চরউমেদ এলাকায় এ ঘটনা ঘটে। যুবক রাসেল একই ইউনিয়নের রায়চাঁদ এলাকার নূরনবীর ছেলে।
জানা গেছে, রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চরউমেদ এলাকার দরদ হাওলাদার বাড়ি সংলগ্ন একটি পুকুরের মাছ কিনেন যুবক মো. রাসেল। শনিবার বিকেলে ওই পুকুর থেকে মাছ ধরতে মোটর দিয়ে পানি সেচ দেওয়া শুরু করেন তিনি। এ সময় মোটরের বিদ্যুতের ছেড়া তারে বিদ্যুতায়িত হয়ে পড়েন যুবক রাসেল। বিষয়টি দেখতে পেয়ে আশেপাশের লোকজন গিয়ে তাকে মৃত অবস্থায় দেখেন। পরে স্বজনরা গিয়ে যুবক রাসেলের মরদেহ বাড়িতে নিয়ে যান।
এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪২:০৫   ৩০৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ