ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগরে বসত ঘরে ঝুলে ছিলো স্বর্ণা মনির মরদেহ

মধ্যনগরে বসত ঘরে ঝুলে ছিলো স্বর্ণা মনির মরদেহ


সানোয়ার হোসেন,মধ্যনগর ( সুনামগঞ্জ )
প্রকাশ: শনিবার, ৭ জুন ২০২৫


মধ্যনগরে বসত ঘরে ঝুলে ছিলো স্বর্ণা মনির মরদেহ

সুনামগঞ্জ: মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামে স্বর্ণা মনি (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্বর্ণা মনি ওই গ্রামের আলেফ নূরের স্ত্রী।

শনিবার (৭ জুন) দুপুরে তাদের নিজ বসত ঘর থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শুক্রবার রাত অনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

মধ্যনগর থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ সরকার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মবিনুর রহমান বলেন, “ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

স্বর্ণা মনির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এস/ আর

বাংলাদেশ সময়: ২২:৫১:১০   ১৭২ বার পঠিত  | ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ