ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কুয়াকাটায় পর্যটকদের ফুল দিয়ে বরন করলেন বিএনপি নেতাকর্মীরা

কুয়াকাটায় পর্যটকদের ফুল দিয়ে বরন করলেন বিএনপি নেতাকর্মীরা


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ৮ জুন ২০২৫


কুয়াকাটায় পর্যটকদের ফুল দিয়ে বরন করলেন বিএনপি নেতাকর্মীরা

পটুয়াখালী: কুয়াকাটায় পর্যটকদের ফুল দিয়ে বরন করলেন বিএনপি নেতাকর্মীরা। পবিত্র ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটায় শুরু হয়েছে পর্যটকদের আগমন। পর্যটকদের ফুল দিয়ে বরন করে নিচ্ছেন কুয়াকাটা পৌর বিএনপি নেতাকর্মীরা। শনিবার (৭ জুন) বিকেলে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে ট্যুরিস্ট পুলিশ বক্স এলাকায় সৈকতের নামার পথে পর্যটকদের হাতে ফুল দিয়ে বরন করে নেন তারা। পাশাপাশি বিএনপির একটি টিম সৈকতে হেঁটে হেঁটে পর্যটকদের হাতে ফুল দিয়ে তাদের খোঁজ নেন।
এসময় তাদের সঙ্গে সহযোগিতা করেন ট্যুরিস্ট পুলিশ, ট্যুর অপারেটরস, ট্যুর গাইড ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, সহ-সভাপতি হাবিবুর রহমান হাওলাদার, পৌর কৃষকদলের সভাপতি আলী হোসেন খন্দকার, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রেদোয়ানুল ইসলাম রাসেলসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়া তাদের সহযোগিতা করেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন ইনচার্জ তাপস, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার, কুয়াকাটা হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ প্রমুখ। মাওয়া থেকে যাওয়া হাবিবুর রহমান নামের এক পর্যটক বলেন, আমি গত ঈদের দিনে কক্সবাজার ছিলাম, কিন্তু এমন আয়োজন দেখিনি। আজকে আমি সৈকতে নামার সঙ্গে সঙ্গে ফুল দিয়ে বরন করে নিলেন। এটি একটি ব্যতিক্রমী আয়োজন।
কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান জানান, আজকে ঈদের দিন মানে আনন্দের দিন। এই দিনে আমরা পর্যটকদের সঙ্গে নিয়ে আনন্দ ভাগাভাগি করতে আজকে ফুল দিয়ে পর্যটকদের বরন করে নিচ্ছি। এই আয়োজন আমরা অব্যাহত রাখবো।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব (কুয়াকাটা) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার বলেন, একজন পর্যটক কুয়াকাটা সৈকতে নেমে প্রথমেই ফুলের শুভেচ্ছা পেলেন। এটা কুয়াকাটা সম্পর্কে তাদের একটি পজিটিভ ধারণা তৈরি করলো। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন ইনচার্জ তাপস বলেন, কুয়াকাটায় আগত পর্যটকদের নিরাপত্তায় আমরা কাজ করছি। আজকের এই আয়োজনের সাথে আমরা সহযোগিতা করেছি। এমন আয়োজনে পর্যটকেরাও খুশি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫১:১৩   ২৮৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ