ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পর্যটকদের আতিথেয়তায় প্রস্তুত কুয়াকাটা

পর্যটকদের আতিথেয়তায় প্রস্তুত কুয়াকাটা


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ৮ জুন ২০২৫


পর্যটকদের আতিথেয়তায় প্রস্তুত কুয়াকাটা

পটুয়াখালী: কোরবানী ঈদের লম্বা ছুটিতে পর্যটকদের আতিথেয়তায় প্রস্তুত সমুদ্র সৈকত কুয়াকাটা। ইতিমধ্যে অধিকাংশ হোটেল-মোটেল গুলোর বুকিং সম্পন্ন হয়েছে। এখন চলছে পর্যটকদের বরণ করতে শেষ মুহুর্তের প্রস্তুতি। পর্যটকরা যাতে নির্বিঘ্নে ভ্রমন করতে পারেন সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও সার্বিক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন ঈদের ২য় দিন থেকেই পর্যটকরা কুয়াকাটায় আসতে শুরু করবেন।
সাগরের নীল জলরাশি, সৈকতের লাল কাকড়ার ছোটাছুটি কিংবা সৈকত লাগোয়া ম্যাগ্রোভ ফরেষ্ট্র এ প্রিয়জনকে সাথে নিয়ে ঘুড়ে বেড়াতে বছরের বিশেষ বিশেষ দিন গুলোতে কুয়াকাটায় পর্যটকদের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা যায়। আর সে কারনে এবছর ঈদুল ফিতরের দীর্ঘ ১০ দিনের ছুটিতেও কুয়াকাটায় বিপুল সংখ্যক পর্যটকদের আগমন ঘটবে বলে মনে করেন এখানকার পর্যটন ব্যবসায়ীরা। পর্যটকদের আকৃষ্ট করতে হোটেল, মোটলে গুলোতে বিভিন্ন অফারের পাশপাশি দিচ্ছেন বিশেষ ছাড়।
কুয়াকাটার সকল পর্যটন স্পট গুলোতে পর্যটকরা যাতে নির্বিঘ্নে ঘুড়ে বেড়াতে পারে সে জন্য পোশাকে এবং সাদা পোশাকে জেলা পুলিশ, টুরিষ্ট্র পুলিশ,নৌ পুলিশের পাশপাশি বিভিন্ন গোয়েন্দা সামরিক বাহিনীর সদস্যরাও তৎপর রয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ।
ঢাকা সহ সারা দেশের সাথে কুয়াকাটার নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ স্থাপিত হওয়ায় পর্যটকদের বড় একটি অংশ এখন দিনে এসে আবার রাতেই ফিরে যেতে পারছেন। এসব কারনে এই ঈদে কুয়াকাটা কেন্দ্রীক ব্যবসা বানিজ্যে বড় একটি ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদী পর্যটন ব্যবসায়ীরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৭:০৬   ২২১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ