ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ঈদুল আযহার টানা ১০ দিনের ছুটিতে পর্যটকদের পদভারে মুখরিত কুয়াকাটা সৈকত

ঈদুল আযহার টানা ১০ দিনের ছুটিতে পর্যটকদের পদভারে মুখরিত কুয়াকাটা সৈকত


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন ২০২৫


ঈদুল আযহার টানা ১০ দিনের ছুটিতে পর্যটকদের পদভারে মুখরিত কুয়াকাটা সৈকত

পটুয়াখালী: কলাপাড়ায় ঈদুল আযহার ১০ দিনের টানা ছুটির চতুর্থ দিনে পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে সূর্যদয় সূর্যাস্তের বেলাভূমি খ্যাত পর্যটন কেন্দ্র কুয়াকাটা।

আগত পর্যটকরা পুরো সৈকত জুড়ে ঈদ উৎসবে মেতেছেন। তীব্র গরমে একটু প্রশান্তি পেতে অনেকেই সমুদ্রের নোনা জলে গাঁ ভাসাচ্ছেন। অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। কেউবা আবার বিভিন্ন বাহনে চড়ে তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুটকি পল্লী, ঝাউবাগান, গঙ্গামতি, চর গঙ্গামতি ও কাঁকড়ার চর বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখছেন। অনেকে আবার কাকড়া, অক্টোপাস সহ বিভিন্ন প্রজাতির মাছের স্বাদ নিতে ভিড় জমাচ্ছেন ফিস ফ্রাই মার্কেটে। পর্যটকদের ভিড়ে বুকিং রয়েছে কুয়াকাটার ৯০ শতাংশ হোটেল মোটেল। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে।

কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ জানান, ঈদ মৌসুমে ৮০ থেকে ৯০ শতাংশ হোটেল-গেস্ট হাউস পূর্ণ রয়েছে। এরকম উৎসবমুখর পরিবেশ অনেক দিন পর দেখা গেল।

ঢাকা থেকে আসা পর্যটক হাবিবা ইসলাম বলেন, ‘শুধু সমুদ্র নয়, আশপাশের পর্যটন স্পটগুলোও দারুণ লেগেছে। গরম ছিল বটে, তবে সাগরের কাছাকাছি এসে মনে হয়েছে, যেন প্রকৃতি আপন করে নিচ্ছে।’

রাজশাহী থেকে পরিবার নিয়ে আসা পর্যটক হাসিবুর রহমান জানান, কুয়াকাটা এখন অনেক নিরাপদ, আর ব্যবস্থাপনাও সুন্দর।

পর্যটকদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)। সংগঠনের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার জানান, এমন পর্যটক প্রবাহ অব্যাহত থাকলে কুয়াকাটায় নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে, যা কর্মসংস্থান বৃদ্ধিতেও সহায়ক হবে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। মোতায়েন রয়েছে মহিপুর থানা-পুলিশ, ট্যুরিস্ট পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা। সৈকতে পর্যটকদের সেবা নিশ্চিত করতে টোয়াক, প্রেসক্লাব ও পর্যটন ব্যবসায়ীদের প্রতিনিধি দলের দৈনিক মনিটরিং অব্যাহত রয়েছে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, শুধু সৈকত নয়, আশপাশের প্রতিটি দর্শনীয় স্থানেও মোবাইল টিম কাজ করছে। পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি তথ্য সহায়তাও দেওয়া হচ্ছে। এছাড়া কোনো ধরনের আপত্তিকর ঘটনা এড়াতে সৈকতজুড়ে সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৩:২৩   ৩৩৫ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ