ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নিষেধাজ্ঞা শেষে সাগরে যাচ্ছে অর্ধলক্ষ জেলে, উপকূলজুড়ে ফিরছে কর্মচাঞ্চল্য

নিষেধাজ্ঞা শেষে সাগরে যাচ্ছে অর্ধলক্ষ জেলে, উপকূলজুড়ে ফিরছে কর্মচাঞ্চল্য


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন ২০২৫


নিষেধাজ্ঞা শেষে সাগরে যাচ্ছে অর্ধলক্ষ জেলে, উপকূলজুড়ে ফিরছে কর্মচাঞ্চল্য

পটুয়াখালী: কলাপাড়ায় অর্ধলক্ষ জেলে দীর্ঘ ৫৮ দিনের সাময়িক নিষেধাজ্ঞা শেষে আবারও সাগরে নামতে যাচ্ছেন। ইলিশের প্রজনন ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় আরোপিত এ নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মঙ্গলবার মধ্যরাতে।

বুধবার ভোর থেকেই মাছ ধরতে নামবেন জেলেরা। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন তাঁরা। আলিপুর, মহিপুর ও খাপড়া ভাঙ্গা নদীর পাড়জুড়ে এখন শত শত মাছধরার ট্রলার। চলছে ট্রলার পরিষ্কার, ইঞ্জিন মেরামত, মাছ ধরার জাল সেলাই ও খাবার মজুতের কাজ। মাছ ধরার মৌসুমে এবার আশানুরূপ ফল পাওয়ার আশায় বুক বেঁধেছেন উপকূলের জেলেরা।

স্থানীয় জেলে আবুল বাশার জানান, “দীর্ঘদিন মাছ ধরতে পারিনি। ধার-দেনা করে সংসার চালাতে হয়েছে। এখন আল্লাহ ভরসা করে সাগরে যাচ্ছি। যদি ভালো মাছ ধরি, কিছুটা ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে।”

মহিপুর মাছ আড়ৎ ব্যবসায়ী মোঃ মাহাতাব হাওলাদার বলেন, “নিষেধাজ্ঞার পর মাছের সরবরাহ বাড়বে, বাজারে ইলিশ ও অন্যান্য সামুদ্রিক মাছের দাম কিছুটা কমতে পারে। ব্যবসায়িক গতিও ফিরবে।”

উপকূলীয় অঞ্চলের মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, সাগরে যাওয়ার আগে জেলেদের নিরাপত্তা, লাইফ জ্যাকেট ব্যবহার, স্যাটেলাইট ফোন ও আবহাওয়ার খবরে সচেতন থাকার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইলিশসহ সামুদ্রিক মাছের বংশবিস্তার, বেড়ে ওঠা ও টেকসই আহরণের জন্য ২০১৫ সাল হতে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে সরকার। ভারতের সঙ্গে সামঞ্জস্য না থাকায় এ অবরোধের বিরোধিতা করে আসছিলেন জেলেরা।

প্রতিবেশী জেলেদের আগ্রাসন বন্ধে পালন করেন সময়সীমা কমিয়ে পেছানোর জন্য মানববন্ধনসহ নানা কর্মসূচি। তাই জেলেদের দাবির পরিপ্রেক্ষিতে এবছর ভারতের সঙ্গে মিল রেখে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। উপকূলজুড়ে ফিরছে কর্মচাঞ্চল্য,জেলেদের মাছ ধরা সাগরে আবারো প্রাণ ফিরিয়ে আনবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১১:০০   ১৯৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ