ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বদরপুরে বসত বাড়িতে সন্ত্রাসী হামলা, আহত ১০

বদরপুরে বসত বাড়িতে সন্ত্রাসী হামলা, আহত ১০


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন ২০২৫


বদরপুরে বসত বাড়িতে সন্ত্রাসী হামলা, আহত ১০

ভোলা:  লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ক্ষণকার বাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। গত ৮ই জুন রবিবার আনুমানিক সকাল ৯.০০ঘটিকার সময় ৬নং ওয়ার্ডের মধ্য রায়রাবাদ গ্রামের ক্ষণকার বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনাসূত্রে জানা যায় শুক্রবার ৬ই জুন বদরপুর ৭নং ওয়ার্ডের পরান বাড়ির শাহাবুদ্দীন, সিয়াম, জয়নাল,নয়ন ৬নং ওয়ার্ডে এসে মধ্য- রায়রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত গাজা সেবন করে। তাঁদের ৬নং ওয়ার্ডের মিজি বাড়ির পারভেজ ও জিহাদ এ স্কুলে আসতে নিষেধ করে ও বাঁধা প্রদান করে।

এতে ক্ষিপ্ত হয়ে তাঁরা পারভেজ ও জিহাদের ওপর হামলা চালায় ও তাদেরকে ধরে নিয়ে যেতে চাইলে ক্ষণকার বাড়ির লোকজন তাদেরকে ছাড়িয়ে আনে। এ ঘটনাকে কেন্দ্র করে শাহাবুদ্দিন, সিয়াম, জয়নাল, ৭নং ওয়ার্ডের তাদের পরিচিত ও এলাকাবাসীকে জানালে তাঁরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে প্রায় ৫০-৬০ জনের একটি গ্রুপ ৮ই জুন রবিবার ক্ষণকার বাড়িতে হামলা চালায়।

যাদের নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে তাঁদের মধ্য আব্বাস মোল্লা, আব্বাস ডাক্তার, জাকির পরান, আতাহার, অলু জমাদার,তসলিম জমাদার, আকবর পরাণ, জান্টু পরান অন্যতম। রবিবার সকাল ৯টা হতে ১২.৩০ পর্যন্ত তাঁরা বাদশা মিয়া,জাকির ক্ষণকার, আকবর,শাহাবুদ্দিন ও নাসিরের ঘর ও সোহেলের দোকান ভাঙচুর করে। তাঁদের প্রতিরোধ করতে গেলে তাঁরা জাহাঙ্গীর, লিটন,সোহেল, নাসিরকে কুপিয়ে জখম করে। এঁরা বর্তমানে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও
খালেদা, ইয়ানুর, শাহিদাসহ আরও কয়েকজন
মহিলাদের পিটিয়ে আহত করেছে তাঁরা ডাক্তারের নিকট প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে বিশ্রামে রয়েছেন। হামলায় আহত ও ঘর ভাঙচুরের মধ্য ৬নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি আকবর রয়েছেন,তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন বিগত ১৬ বছর স্বৈরাচার সরকারের সময়ে এলাকায় নির্যাতিত ও হয়রানি হয়েছি। এখনো নিজ দলের নেতা-কর্মীদের দ্বারা আমার ঘর ভাঙচুর করা হয় যা মেনে নেয়া যায়না। আমাদের বাড়িতে যাদের কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে সবাই বিএনপির কর্মী সমর্থক। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

হামলায় অভিযুক্তদের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তারা বলেন আমরা হামলায় অংশ নেইনি। আমরা যাওয়ার আগেই মারামারি হয়েছে। আমরা গিয়ে হামলাকারীদের নিবৃত্ত করেছি। রাজনৈতিক শত্রুতার কারণে আমাদের নামে মিথ্যা অভিযোগ দিয়েছে। হামলার বিষয়ে লালমোহন থানার ওসি তদন্ত মাসুদ হাওলাদার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৮:০৪   ১১৫ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ