ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর মৃত্যু


রেজাউল করিম,কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন ২০২৫


বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর মৃত্যু

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশিকুর রহমান (২৩) নামে এক যুবক মারা গেছেন। তিনি উপজেলার কৈলাটি ইউনিয়নের সাকুয়া ইন্দ্রপুর গ্রামের বাসিন্দা মো. ফজলুর রহমানের ছেলে।আজ মঙ্গলবার (১০ জুন) দুপুরে নিজ বাড়ির পাশে বাঁশ কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আশিকুর রহমান ঢাকার তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করছিলেন। প্রায় সাত মাস আগে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন, তবে স্ত্রীর আনা-নেওয়ার আনুষ্ঠানিকতা তখনও সম্পন্ন হয়নি।

পরিবার সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি সামবার সেবল মটর পরিচালনার জন্য বাড়ির পেছনে বাঁশঝাড়ের মধ্য দিয়ে বৈদ্যুতিক তার নেওয়া হয়। মঙ্গলবার দুপুরে আশিকুর বাঁশঝাড়ে দা দিয়ে বাঁশ কাটছিলেন।

এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ইনস্পেক্টর (তদন্ত) মো. লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এবং হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। রাতে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জয়ত্রী দেবনাথ পূরবী বলেন, আশিকুর রহমানকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

হঠাৎ এই দুর্ঘটনায় নিহত আশিকুরের পরিবারে চলছে শোকের মাতম। সম্ভাবনাময় এক তরুণের এমন অকাল মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত কাজে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২২:০৪   ২০৭ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ