ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তির পর ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তির পর ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন ২০২৫


মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তির পর ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

মানিকগঞ্জ: সিংগাইরে ঢাকা বিশ্ব- বিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী শাকিল আহমেদ(২২) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানাপুলিশ।
সোমবার(৯ জুন) দিবাগত রাত ২ টার দিকে উপজেলা জামশা ইউনিয়নের দক্ষিন জামশা গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শাকিল আহমেদ ওই এলাকার নাসিরউদ্দিন ওরফে নুসনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাকিল আহমেদ উপজেলার জামশা ইউনিয়নের দক্ষিন জামশা এলাকার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একজন শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার এক পর্যায়ে তার চলাফেরা, কথাবার্তা ও লেখনী মাঝে মাঝেই বিতর্কের সৃষ্টি করত। এরই ধারাবাহিকতায় সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার পূর্ববর্তী একটি মন্তব্য নতুন করে ভাইরাল হয়, যেখানে তিনি হযরত মুহাম্মদ (সা:) ও তার বিবিদের নিয়ে কটূক্তি করেছিলেন।
ভাইরাল মন্তব্য ও সুইসাইডাল নোট মন্তব্যটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ে শাকিল। এক পর্যায় তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে একটি সুইসাইডাল নোট পোস্ট করেন, যেখানে তিনি নিজের ভুল স্বীকার করে মধ্য রাতেই তিনি নিজ বাসভবনে আত্মহত্যা করেন বলে জানাযায়। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরন করেছেন । এই ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম জানান, মহানবী(স:) কে কুটক্তি করে ৭-৮ মাস আগে শাকিল আহমেদ নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেন। স্থানীয়রা কমেন্টসে বিভিন্ন ধরণের মন্তব্য করায় তিনি অনুতপ্ত হয়ে ভূল স্বীকার করে মঙ্গলবার রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানান তিনি।

এন/আর

বাংলাদেশ সময়: ২৩:২৭:৩৬   ১৭৬ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ