ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » ডিসেম্বরে নির্বাচন না দিলে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে:মাহবুবুর রহমান শামীম

ডিসেম্বরে নির্বাচন না দিলে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে:মাহবুবুর রহমান শামীম


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন ২০২৫


ডিসেম্বরে নির্বাচন না দিলে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে:মাহবুবুর রহমান শামীম

নোয়াখালী: নির্বাচনের জন্য এপ্রিল উপযুক্ত সময় নয়। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। ডিসেম্বর মাসে নির্বাচন না দিলে ভোটের এবং আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম এ সব কথা বলেন।
তিনি আরো বলেন,নির্বাচন এবং আন্দোলনের জন্য সমানভাবে প্রস্তুতি নিতে হবে। যথা সময়ে নির্বাচন না দিলে আন্দোলনে যেতে হবে।
আন্দোলনের মাধ্যমে সরকারকে যথা সময়ে নির্বাচন দিতে বাধ্য করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
মঙ্গলবার (১০ জুন) বিকেলে তমরদ্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূছ ছাব্বিশের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে নির্বাচনের যে রোড ম্যাপ ঘোষণা করেছেন ঐ সময়ে সারা দেশে কাল বৈশাখী ও বৃষ্টির শঙ্কা থাকে। প্রধান উপদেষ্টা বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন। তাই আজ আমরা এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রদানের আহবান জানাচ্ছি। তিনি আরো বলেন, এ দাবি শুধু হাতিয়াবাসীর নয়। এ দাবি সারা দেশের গনমানুষের দাবি।
তমরদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি তানভীর হায়দার তান্নার সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফাহিম উদ্দিন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম ফজলুল হক খোকন, আলাউদ্দিন রনি, কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্পবিষয়ক সম্পাদক কারিমূল হাই নাঈম। পৌরসভা বিএনপির সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাত।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানকে কেন্দ্র করে তমরদ্দি বাজারে বিএনপি কর্মী সমর্থকেরা বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩২:১০   ১৭১ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ