ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে ‘শহিদ আব্দুর রহিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

লালমোহনে ‘শহিদ আব্দুর রহিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন ২০২৫


লালমোহনে ‘শহিদ আব্দুর রহিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

ভোলা: লালমোহন উপজেলায় শহিদ আব্দুর রহিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ভোলা জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় লালমোহন উপজেলা একাদশ বনাম তজমুদ্দিন উপজেলা একাদশ অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ের খেলায় ১-০ গোলে লালমোহন উপজেলা একাদশকে হারিয়ে জয়ী হয় তজুমদ্দিন উপজেলা একাদশ।

পরে তাদের হাতে ট্রফি তুলে দেয়া হয়। লালমোহন উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেক দলের সার্বিক সহযোগিতায় এবং আস্থা ইউনাইটেড ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মাসুদ।

এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাসির আলম চৌধুরী রবিনের সঞ্চালনায় এ সময় ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবীর সোপান, সদস্য ইয়ারুল আলম লিটন, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টু, তজুমদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. গোলাম মোস্তফা মিন্টু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম কবির, মো. রফিকুল ইসলাম রফিক, শিল্প বিষয়ক সম্পাদক নূরে আলম বিপ্লব, অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান হীরা, সদস্য শাহ মো. শাহিন শাজীসহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৫:৩৭   ১৯৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ