ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » পায়ের স্পর্শে ভেসে উঠলো দুই ‍শিশুর নিথর দেহ

পায়ের স্পর্শে ভেসে উঠলো দুই ‍শিশুর নিথর দেহ


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫


পায়ের স্পর্শে ভেসে উঠলো দুই ‍শিশুর নিথর দেহ

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে পানিতে ডুবে দুই মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার মেঘনাবেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন - হাজিরটেক গ্রামে আবদুর রহমানের মেয়ে খাদিজা আক্তার (১১) এবং আবদুর রহমানের ভাগ্নী ইউসুফ মিয়ার মেয়ে ইসরাত জাহান (১২)।

নিহাতের পরিকারের সদস্যরা জানান, বিকেল ৩ টার দিকে বাড়ির পাশের খালে ঘাটলায় গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। ওই সময় ওই এলাকায় কেই না থাকার কারণে পানিতে ডুবে যাওয়ার ঘটনা কেউ জানতে পারেনি। ঘন্টা খানেক পর প্রতিবেশী সাব্বির হোসেন গোসল করতে পানিতে নামলে তার পায়ে খাদিজার নিথর দেহ স্পর্শ করে।

তখন সে তাকে উদ্ধার করে। এই ঘটনা শুনে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে আসেন। তারপর ইসরাতের খোঁজে পানিতে নামে। বেশ কিছুক্সণ খোঁজাখুঁজির পর ইসরাতের মৃতদেহ উদ্ধার করেন।
স্থানীয় পল্লী চিকিৎসক সিকান্দার আবু জাফর জানায়, মেয়ে দুইটি $াকায় পড়াশুরা করে। তারা ঢাকা থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে এলাকায় আসে। এই মৃত্যু ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:০৯:০৪   ২৪৭ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ