ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » পুলিশকে আহত করে হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামী আটক

পুলিশকে আহত করে হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামী আটক


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫


পুলিশকে আহত করে হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামী আটক

নোয়াখালী: হাতিয়া উপজেলার জাহাজমারা নতুন সুখচর এলাকায় পুলিশেকে পিটিয়ে আহত করে হ্যান্ডকাপসহ আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় সেই মিরাজকে আটক করা হয়েছে। প্রযুক্তি ব্যবহার করে জেলা ডিবি পুলিশের সহযোগিতায় বুধবার সকালে জেলা সদরের সোনাপুর থেকে তাকে আটক করা হয়।
এর আগে গত রোববার রাতে জাহাজমারা নতুন সুখচর বাজারে আসামী মিরাজ উদ্দিনকে আটক করলে তার সহযোগিরা পুলিশের উপর হামলা করে। তারা পুলিশের ২ সদস্যকে আহত করে হ্যান্ডকাপ সহ আসামীকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় সোমবার সকালে পুলিশ বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে হাতিয়া থানায় মামলা করে।
আটক মিরাজ উদ্দিন জাহাজমারা ইউনিয়নের নতুন সূখচর গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে। ছিনতাইকারীর আঘাতে আহত হয় এ এস আই অভিজিত বড়ুয়া, পুলিশ সদস্য সুজন কান্তি নাথ।
এ ঘটনার পরপরই পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান করে। তাতে মিরাজের সাত সহযোগিকে আটক করা হয়। কিন্তু এ সময় মিরাজ হাতিয়ার বাইরে অবস্থান করায় তাকে সহজে আটক করা যায়নি। সবশেষে প্রযুক্তির ব্যবহার করে ডিবি পুলিশের সহায়তা আজ তাকে আটক করা হয়।
একটি নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ছিলেন মিরাজ উদ্দিন। ঘটনার দিন তাকে আটক করে ফিরার পথে পুলিশের উপর আক্রমন করে সন্ত্রাসীরা। এ সময় মো: ইয়াছিন এর নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল এসে পুলিশের উপর আক্রমন করে। এক পর্যায়ে তারা হ্যান্ডকাপসহ আসামী মিরাজকে ছিনিয়ে নিয়ে যায়। অভিযুক্তদের ইটের আঘাতে আহত হয় এ এস আই অভিজিত বড়–য়া, পুলিশ সদস্য সুজন কান্তি নাথ। পরে জাহাজমারা ফাঁড়ি থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্বার করে উপজেলা সদরে নিয়ে আসে। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পুলিশ বাদি হয়ে মিরাজ, ইয়াছিনসহ ৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
এই বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদা বলেন, আসামীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা হাতিয়াতে বিরল। এ ঘটনার পর পরই পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান দিয়ে ৭ জনকে আটক করে। আজ এ ঘটনার মূলহোতা মিরাজকে আটক করা হল। তাকে নিয়ে পুলিশের একটি টিম হাতিয়ার উদ্দেশে রওয়ানা দিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার আসামীকে আদালতে পাঠানো হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:১৪:৩৫   ২৫৪ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ