ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মধুখালীতে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রলিতে পিকআপের ধাক্কা, নিহত ১

মধুখালীতে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রলিতে পিকআপের ধাক্কা, নিহত ১


মধুখালী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ জুন ২০২৫


 মধুখালীতে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রলিতে পিকআপের ধাক্কা, নিহত ১

ফরিদপুর: খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার বোয়ালিয়া বাসস্ট্যান্ড এলাকায় ট্রলির পেছনে পিকআপের ধাক্কায় মো. তুহিন বিশ্বাস (৩৫) নামে এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) রাত ৮টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বরিশাল থেকে ঝিনাইদহগামী একটি ম্যাটাডোর কোম্পানির পিকআপ (রেজিঃ ঢাকা মেট্রো-অ-১১-৫২৩১) মধুখালীর বোয়ালিয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রলিকে ধাক্কা দেয়। রাস্তার পাইলিং এর কাজে ব্যবহৃত পেলেসাইকিং বোঝাই ওই ট্রলিটি মহাসড়কে কাজ করা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবহৃত ছিল এবং টায়ার ফেটে যাওয়ায় সড়কের পাশে দাঁড় করানো ছিল।

ধাক্কার ফলে পিকআপে থাকা ম্যাটাডোর কোম্পানির বিক্রয় প্রতিনিধি মো. তুহিন বিশ্বাস ট্রলি ও পিকআপের মধ্যে আটকা পড়ে যান। মধুখালী ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত তুহিন বিশ্বাস ঝিনাইদহ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের মো. আফজাল বিশ্বাসের ছেলে।

এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন জানান, “আমরা ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ও ট্রলিকে জব্দ করেছি। সড়কে যান চলাচল স্বাভাবিক করেছি এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করছি। পরবর্তী ব্যবস্থা সম্পন্ন করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

আফ/আর

বাংলাদেশ সময়: ১৮:৩৯:২১   ১৫৫ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ