ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে:শামীম

জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে:শামীম


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: শনিবার, ১৪ জুন ২০২৫


 জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে-শামীম

নোয়াখালী: বাংলাদেশে যতোদিন পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে ততোদিন বিএনপি রাজপথে থাকবে বলে জানিয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

শুক্রবার রাতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা বাজারে স্থানীয় বিএনপির আয়োজনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংগঠনিক সম্পাদক বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ২০১১ সালে দিনের ভোট রাতে, ২০১৪ সালে একতরফা নির্বাচন, ২০২৪ সালে ডামি নির্বাচন করেছিলো।  গত ১৬-১৭ বছর বাংলাদেশের জনগণ কোন ভোট দিতে পারেনি। জনগণ তাদের ভোটাধিকার বঞ্চিত ছিলো। বর্তমানে এদেশের জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। এজন্য অন্তবর্তীকালীন সরকারের কাছে আমরা বারবার ভোট দেওয়ার দাবি জানাচ্ছি। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার জন্য বলা হচ্ছে। লন্ডনে আমাদের নেতা তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। আমরা আশা করছি দ্রুত দেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। অন্যথায় আপনারা প্রস্তুত থাকেন, আমরা আমাদের ভোটাধিকার, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও পুনরুদ্ধারের জন্য আন্দোলন করবো। সারাদেশে দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে আমরা তার পক্ষে ধানের শীষের প্রতীক নিয়ে কাজ করবো।

শামীম আরো বলেন, গত ১৬ থেকে ১৭ বছর হাতিয়া স্বৈরাচারের দখলে ছিলো। চাঁদাবাজি লুটপাট ছাড়া তারা হাতিয়ার জনগণকে কিছুই দিতে পারেনি। যাতায়াত ব্যবস্থার কোন উন্নতি না করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশের বাইরে পাচার করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হওয়ার পর সারাদেশের মতো হাতিয়াকে সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত করা হবে। পর্যটনের সম্ভাবনাময় হাতিয়ার যাতায়াত ব্যবস্থা উন্নতি করা হবে। নিঝুম দ্বীপ’সহ হাতিয়ার প্রতিটি পর্যটন কেন্দ্রকে আধুনিক করে গড়ে তোলা হবে।

উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক লুৎফুল্লাহ হিল মজিদ নিশানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে হাতিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ফাহিম উদ্দিন ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন,জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন রনি,জেলা বিএনপির সদস্য ও সাবেক সভাপতি ফজলুল হক খোকন,সাবেক সহ সভাপতি মাসউদুর রহমান বাবর,পৌরসভা বিএনপির সভাপতি প্রভাষক মোকাররম বিল্লাহ শাহাদাত, সাবেক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ,সাবেক ছাত্রনেতা আবদুল কাদের হালীমি, উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, যুগ্ম আহ্বায়ক ফাহিম উদ্দীন,পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক খোন্দকার সোহেল, যুবদলের সদস্য সচিব কাউছার মোস্তফা,ছাত্র দলের সদস্য সচিব রিয়াজ মাহমুদ।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৮:৪২:২৮   ২২৯ বার পঠিত  |      







চট্রগ্রাম থেকে আরও...


হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
সুবর্ণচরে ব্র্যাক অফিস থেকে কর্মীর মরদেহ উদ্ধার
বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুর আহত ৩
হাতিয়ায় ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক



আর্কাইভ