ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় শিয়াল জবাই করে ভক্ষন ও বিক্রির দায়ে অর্থদণ্ড

কলাপাড়ায় শিয়াল জবাই করে ভক্ষন ও বিক্রির দায়ে অর্থদণ্ড


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৫ জুন ২০২৫


কলাপাড়ায় শিয়াল জবাই করে ভক্ষন ও বিক্রির দায়ে অর্থদণ্ড

পটুয়াখালী: কলাপাড়ায় বাত ব্যথা সারতে শিয়াল জবাই করে ভক্ষন ও বিক্রির দায়ে মো. জহিরুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে ৩ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের আলিগঞ্জ গ্রামে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক। এসময় কলাপাড়া বন বিভাগের রেঞ্চ কর্মকর্তা মনিরুল হক মনি সহ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কলাপাড়া বন বিভাগের রেঞ্চ কর্মকর্তা মনিরুল হক মনি বলেন, জহিরুল শিয়াল জবাই করে নিজেই তার ফেসবুকে পোষ্ট করেন। পরে বিষয়টি নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নজরে আসলে তিনি অভিযান পরিচালনা করেন। এসময় ওই ব্যক্তি জানান বাত ব্যথা সারতে নিজে ও তার ভাইকে খাওয়ানোর জন্য শনিবার শিয়ালটি জবাই করেন। তবে দন্ডনীয় আইন সম্পর্কে তিনি অবগত ছিলেননা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক বলেন, শিয়াল শিকার, জবাই, বেচাকেনা, পরিবহন কিংবা হস্তান্তর সম্পূর্ন নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। তাই বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৯ ধারানুসারে ওই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৯:৪৮   ২৪৩ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ