ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মামলা থেকে রক্ষা পেতে বিএনপি কর্মীর প্রত্যয়ন নিলো ছাত্রলীগ নেতা

মামলা থেকে রক্ষা পেতে বিএনপি কর্মীর প্রত্যয়ন নিলো ছাত্রলীগ নেতা


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: সোমবার, ১৬ জুন ২০২৫


মামলা থেকে রক্ষা পেতে বিএনপি কর্মীর প্রত্যয়ন নিলো ছাত্রলীগ নেতা

পটুয়াখালী: ঢাকার পল্টন থানার একটি হত্যা চেষ্টা মামলার আসামী পটুয়াখালীর কলাপাড়া ছাত্রলীগের যুগ্ম সম্পাদককে মামলা থেকে বাঁচাতে টাকার বিনিময়ে বিএনপি’র সক্রিয় কর্মী হিসেবে প্রত্যয়ন পত্র দেয়ার গুঞ্জন উঠেছে। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি’র জ্যেষ্ঠ কয়েক নেতার বিরুদ্ধে অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপি’র সম্পাদক ভুলবশত: ছাত্রলীগ নেতার নাম আসায় প্রত্যয়ন প্রত্যাহার করে নেয়া হয়েছে বলেছেন।

সূত্র জানায়, ৫ আগষ্টের পর ঢাকার একাধিক থানায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ রাজনীতি নিষিদ্ধ হওয়া আওয়ামীলীগের হেভিওয়েট নেতাদের সাথে শত্রুতা মূলক ভাবে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার শতাধিক মানুষকে আসামী করা হয়েছে। আসামী তালিকায় আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীদের পাশাপাশি শত্রুতামূলক ভাবে ভাবে যুক্ত করা হয়েছে নিরীহ সাধারন মানুষের নাম। স্থানীয় বিএনপি’র নেতারা এটি ঠিক হয়নি বললেও কেউ কেউ এ নিয়ে আদালতে বাদীকে দিয়ে এফিডএফিট কিংবা বিএনপি’র প্যাডে বিএনপি’র সক্রিয় কর্মী হিসেবে সুপারিশ করে মামলা থেকে অব্যাহতি পেতে আর্থিক ভাবে লাভবান হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

সূত্রটি আরও জানায়, ২৮ অক্টোবর ২০২৩ দুপুর অনুমান ১:৪৫ মিনিটের সময় পল্টন এলাকায় হত্যা চেষ্টার ঘটনা দেখিয়ে ৮মে ২০২৫ পল্টন থানায় একটি মামলা দায়ের করেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার মোয়াজ্জেমপুর গ্রামের মো. বেল্লাল। মামলায় শেখ হাসিনার সাথে ১২৩ জন আসামীর মধ্যে ১১৯ নম্বর ক্রমিকে দেয়া হয়েছে উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক মো. গোলাম রাব্বি খানকে। মামলা দায়েরের পর এ থেকে ৮ জনকে অব্যাহতি দিতে ১২ জুন ২০২৫ চম্পাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি, সম্পাদক সক্রিয় বিএনপি কর্মী হিসেবে তাদের সুপারিশ করেন। যে তালিকার ৫ নম্বর ক্রমিকে রয়েছে রাব্বি। তালিকাটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় ওঠে।

চম্পাপুর ইউনিয়ন বিএনপি’র সম্পাদক মো. মিলন মুন্সী বলেন, ’আমি ও সভাপতি বিএনপি’র দূর্দিনের কর্মী। ৫ তারিখের পর নেতা হয়েছি এমন নয়। রাব্বি খানের নাম বিএনপি’র সক্রিয় কর্মী হিসেবে সুপারিশ তালিকায় ভুলবশত: এসেছে, যা প্রত্যাহার করা হয়েছে।’

উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, ’ছাত্রলীগ নেতা রাব্বি খানের নাম যুক্ত সুপারিশ তালিকাটি জাল জালিয়াতি ভাবে সৃষ্টি করা হয়েছে। ইউনিয়ন বিএনপি থেকে কোন সুপারিশ তালিকা যাবে না, যাবে উপজেলা থেকে।’

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৫:১৫   ২৪৫ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ