ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » যমুনা সেতুতে ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের ভোগান্তি চরমে

যমুনা সেতুতে ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের ভোগান্তি চরমে


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: সোমবার, ১৬ জুন ২০২৫


যমুনা সেতুতে ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের ভোগান্তি চরমে

টাঙ্গাইল: যমুনা সেতুতে কর্মস্থলে ফিরতি মানুষের আবারো ভোগান্তি চরমে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ছুটছেন ঘরমুখো লাখ লাখ মানুষ মানুষ। ফলে উত্তরবঙ্গ থেকে আসা কর্মজীবী মানুষের ঢল নেমেছে -টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে। এনিয়ে ফিরতি পথেও চরম ভোগান্তি ও দুর্ভোগে পড়েছেন যাত্রী-চালকরা। এর আগে গত শনিবারও দিনভর ছিল তীব্র যানজট।

রবিবার (১৫ জুন) সকাল থেকে ১১ টা পর্যন্ত মহাসড়কের সেতু পূর্ব টোলপ্লাজা থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৩/১৪ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের ধীরগতি ছিল। আবার কোথাও কোথাও যানবাহনের তীব্র জটলা৷ তবে, বেলা ১১ টার পর থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হতে থাকে।

এদিকে, খরচ কমাতে জীবনের ঝুঁকি নিয়ে জীবিকার তাগিদে খোলা ট্রাক, পিকআপে ছুটছেন কর্মস্থলে যাওয়া মানুষগুলো। তাদের অভিযোগ, বাস পরিবহন মালিক ও শ্রমিকরা অতিরিক্ত ভাড়া নিলেও এদের নৈরাজ্য রোধে কোনো কার্যকর পদক্ষেপ নেই। তাছাড়া অভিযোগ করার জায়গাও নেই।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ জানান, রবিবার ভোর থেকে বেলা ১১ টা পর্যন্ত যানবাহনের চাপ থাকলেও ধীরগতিতে চলাচল করছিল যানবাহন। পরে বেলা বৃদ্ধি সঙ্গে সঙ্গে যানবাহন চলাচল মোটামুটি স্বাভাবিক হয়ে আসে। মহাসড়কে কোথাও কোনো যানজট নেই।

এর আগে গত শনিবার যমুনা সেতুর ওপর ১৮টি যানবাহন বিকল হওয়ার ঘটনায় মহাসড়কে ২৫ থেকে ৩০ কিলোমিটার এলাকাজুড়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়। এতে ঢাকা ও উত্তরবঙ্গগামী লেনে দিনভর ছিল অসহনীয় দুর্ভোগ। পরে যানজট নিরসনে সেতুর এক লেন দিয়ে ঢাকা ও উত্তরবঙ্গগামী যানবাহন পারপার করে যমুনা সেতু কর্তৃপক্ষ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৩:২১   ২৮৭ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ